প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 18 Jul 2026, 8:06 PM
প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পাকিস্তান
দীর্ঘ ৭৫ বছর ধরে হয়ে আসছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’| বাংলাদেশ, ভারতসহ বিশে^র অধিকাংশ দেশ এতে অংশ নেয়| তবে এই দীর্ঘ ইতিহাসে কখনো অংশ নেয়নি পাকিস্তান| এবার প্রথম সে অধ্যায় রচিত হতে যাচ্ছে| হ্যাঁ, প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিচ্ছে পাকিস্তান| আসন্ন ৭৫তম আসরে দেশটির হয়ে লড়বেন আনিকা মেরাজ| তাকে ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ ঘোষণা করা হয়েছে| দন পত্রিকার তথ্য মতে, লাহোরের ফালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিকার মাথায় মুকুট পরিয়ে দেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর| ২৪ বছর বয়সী অ্যানিকা স্নাতক ডিগ্রি নিয়েছেন ব্যবসা ও অর্থনীতিতে| বর্তমানে তিনি অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর করছেন| মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে দেওয়া বক্তব্যে আনিকা বলেন, ‘আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো স্টেট-অথরাইজড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার ¯^প্ন পূরণ করা| পাশাপাশি শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে সক্রিয়ভাবে কাজ করে পাকিস্তানের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চাই|’ এর আগে আনিকা মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন| এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চারটি শিরোপাও জিতেছেন| ৯ আগস্ট থেকে ৫ সেপ্টে¤^র পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড’| এতে বাংলাদেশের হয়ে লড়বেন সামানজার সাঈদ|এর আগে আনিকা মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন| এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চারটি শিরোপাও জিতেছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...