প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 18 Jul 2026, 8:03 PM
‘বরবাদ’ নির্মাতার সাথে জুটি বাঁধলেন নুসরাত ফারিয়া
হালের সফল নির্মাতা মেহেদী হাসান হৃদয়| ‘বরবাদ’ বানিয়ে ঝড় তুলেছিলেন দেশের সিনেমায়| শাকিব খান অভিনীত ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল| এরপর সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ বানিয়েও পেয়েছেন ইতিবাচক সাড়া| সেই হৃদয় এবার নাম লেখালেন ওটিটিতে| প্রথমবার বানাচ্ছেন ওয়েব ছবি| আর তাতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া| এর মধ্য দিয়ে অনেক দিন পর বড় পরিসরে অভিনয়ে ফিরবেন অভিনেত্রী| ওয়েব ছবিটির প্রাথমিক নাম ‘লাপাত্তা’| নির্মাতা হৃদয় নিজেই খবরটি জানিয়েছেন গণমাধ্যমকে| তার ভাষ্য, ‘এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত| এগুলো মোটামুটি বেশ কিছুদিন আগেই চূড়ান্ত হয়ে গেছে| এখন শুধু শুটিং শুরুর পালা| আগামী মাস থেকেই শুটিংয়ে নামব| ফিল্মটি হবে থ্রিলার ঘরানার, সঙ্গে কমেডিও থাকবে| চেষ্টা থাকবে একদম নতুন এবং অন্যরকম কিছু করার|’ হৃদয়ের তথ্য মতে, আগস্টের মাঝামাঝি শুরু হবে ‘লাপাত্তা’র শুটিং| এতে ফারিয়ার সঙ্গে থাকছেন আরও দুজন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়| বছরান্তে ছবিটি আসতে পারে আইস্ক্রিনে| এদিকে হৃদয়ের হাতে আরো দুটি ছবির কাজ রয়েছে| এর মধ্যে ‘বিদায়’ সম্পন্ন করেছেন বাপ্পারাজ ও দীঘিকে নিয়ে| এটি মুক্তি পেতে পারে দুর্গাপূজায়| আর শাকিব খানকে নিয়েও নতুন একটি ছবির কাজ এগিয়ে নিচ্ছেন| সেটার শুটিং করবেন নভে¤^রে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...