প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Jul 2026, 9:35 PM
গ্রেফতার হলেন সাকিব-তাসকিনদের দলের মালিক
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হওয়ার আগেই টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়েছে নতুন নাটক| সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের দল জাফনা কিংসের অন্যতম মালিক মনজোত কালরাকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে| প্রশ্ন উঠেছে, কী হবে জাফনা কিংসের ভবিষ্যৎ| এলপিএলে নিজেদের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহানদের দল গলের বিপক্ষে মাঠে নামবে জাফনা কিংস| কিন্তু ম্যাচের আগেই দলটি আলোচনার কেন্দ্রে মালিককে ঘিরে ˆতরি হওয়া এই বিতর্কে| গ্রেফতার হওয়া মনজোত কালরাকে শীঘ্রই আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা| বর্তমানে জাফনা কিংসের মালিকানা রয়েছে ক্রীড়া ব্যবসাপ্রতিষ্ঠান স্পোর্টস কমিউনের হাতে| প্রতিষ্ঠানটির নেতৃত্বে আছেন ভারতীয় উদ্যোক্তা মনজোত কালরা ও মায়াঙ্ক গোয়েল| শ্রীলঙ্কার ক্রীড়া তদন্ত ইউনিটের পরিদর্শক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, কল¤ে^ার একটি হোটেল থেকে মনজোত কালরাকে গ্রেফতার করা হয়| অভিযোগ অনুযায়ী, তিনি সেখানে একজন খেলোয়াড়কে ৯৫ লাখ শ্রীলঙ্কান রুপি 'পরিশোধ' করতে যাচ্ছিলেন| তদন্তকারীদের ধারণা, এই অর্থ ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে| ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং নতুন কোনো ঘটনা নয়| বিশে^র সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল থেকে শুরু করে বিপিএলসহ বিভিন্ন লিগেই অতীতে এমন অভিযোগ উঠেছে| তবে লঙ্কা প্রিমিয়ার লিগে এই অভিযোগ ওঠা যেন নিয়মে পরিণত হয়েছে| নাহলে টুর্নামেন্ট শুরুর আগেই কেন ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হতে হবে দলের মালিককে! অতীতেও এই লিগে এমন নজির দেখা গেছে| বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ| কারণ, জাফনা কিংসের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান| আছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদও| যদিও তাসকিন বর্তমানে জি¤^াবুয়ে সফরে রয়েছেন, টি-টোয়েন্টি শেষ করে সোজা চলে যাবে শ্রীলঙ্কা| অন্যদিকে, মেজর লিগ ক্রিকেট শেষ হওয়ায় শুরু থেকেই জাফনা কিংসে থাকার কথা সাকিবের| তবে মালিক গ্রেফতারের পর জাফনা কিংসের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা| ইতিহাস বলছে, এমন পরিস্থিতিতে কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারাতে পারে| সে ক্ষেত্রে দলটির সার্বিক দায়িত্ব নিতে পারে ক্রিকেট বোর্ড|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...