...
শিরোনাম
রেকর্ড দামে নিলামে বিক্রি হলো পেলের জার্সি ⁜ এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ আংটি ⁜ আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করলো ফিফা ⁜ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কেউই খেলতে চায় না : থমাস টুখেল ⁜ গুরনুর ব্রারকে শাস্তি দিলো আইসিসি ⁜ গ্রেফতার হলেন সাকিব-তাসকিনদের দলের মালিক ⁜ মার্কিন যুদ্ধ বিমানে হামলার দাবি ইরানের ⁜ মার্কিন হামলার পর বিদ্যুৎ ব্যবহারে জরুরি বার্তা ইরানের ⁜ কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান ⁜ ইরানের হামলায় কুয়েতের পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি ⁜ ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি জর্ডানের মার্কিন বিমানঘাঁটিতে ⁜ ট্রাম্পের বিরুদ্ধে সমর্থন দিলেন ডুয়া লিপা ⁜ আলিয়াকে নিয়ে শুরু হলো নতুন বিতর্ক ⁜ অবশেষে শাড়ি প্রতারণা মামলায় মুখ খুললেন তানজিন তিশা ⁜ হোটেল এলিট প্যালেসে ডিবির অভিযানে আন্তর্জাতিক অনলাইন জুয়ারি 3 জন আটক, চড়তেন বিএমডব্লিতে ⁜ দুই বছর ধরে চীনে মার্কিন বিজ্ঞানী আটক, নেপথ্যে কী ⁜ মমতার দল ছাড়লেন কোয়েল মল্লিক, বিজেপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক ⁜ বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন ⁜ এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড ⁜ ১৭ বছর বয়সী পেলে’র সেই জার্সি বিক্রি হলো রেকর্ড দামে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 17 Jul 2026, 9:34 PM

...
মার্কিন যুদ্ধ বিমানে হামলার দাবি ইরানের News Image

এফএনএস বিদেশ:

ইরানের অভ্যন্তরে একাধিক স্থানে মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক বিমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইরান| মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্রতর হওয়ার মুখে জর্ডানের সামরিক বাহিনী কোনও ক্ষয়ক্ষতি বা হতাহত ছাড়াই তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানানোর কয়েক ঘণ্টার মাথায় এই দাবি করলো তেহরান| এক বিবৃতিতে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা জর্ডানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রিফুয়েলিং বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং আরও কয়েকটি বিমানের মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করেছে| একই সঙ্গে তারা জর্ডানের নাগরিকদের প্রতি তাদের দেশে থাকা আগ্রাসী ও ইসলামবিরোধী আমেরিকানদের ¯^ার্থ লক্ষ্য করে আঘাত হানার আহ্বান জানিয়েছে| রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি জানিয়েছে, ইরানের ইরানশাহরে ইরানি সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে তারা সিরিয়ার আল-তানফে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও হামলা চালিয়েছে| তবে এই দাবির সত্যতা ¯^াধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সিরিয়া সরকার বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি| এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল যে তারা সিরিয়া, জর্ডান এবং ইরাকের ত্রিমুখী সীমান্ত সংযোগস্থলে অবস্থিত আল-তানফ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে| এদিকে উত্তর ইরাকের আধা-¯^ায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিল এবং সুলাইমানিয়াতেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগত হামলা লক্ষ্য করে সক্রিয় হওয়ায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে| নিরাপত্তা জনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলাটি মূলত ইরানি কুর্দি ভিন্নমতাল¤^ী গোষ্ঠী কোমালার ওপর চালানো হয়েছে, যাতে অন্তত ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন| ইরান তাৎক্ষণিকভাবে এই হামলার দায় ¯^ীকার না করলেও অতীতে তারা কোমালাকে লক্ষ্যবস্তু করেছে| তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর ওপরও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে কাতার রয়েছে| এছাড়া তারা কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে আঘাত হেনেছে, যা এই ছোট মরুময় দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ| গত মাসে দুই পক্ষের মধ্যে সম্মত হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়েছে| হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর লাগাতার পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে| সূত্র: এনডিটিভি




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রেকর্ড দামে নিলামে বিক্রি হলো পেলের জার্সি
রেকর্ড দামে নিলামে বিক্রি হলো পেলের জার্সি

মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ বিশ^কাপ খেলেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, পুরো নাম এডসন আরান্তেস দো নাসিম...

এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ আংটি
এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ আংটি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে শুধু ট্রফি জয়ের লড়াই নয়, অপেক্ষা করছে আরও একটি ঐতিহাসিক ¯^ীকৃতি| নিউ জা...

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করলো ফিফা
আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করলো ফিফা

ফুটবলের বিশ^ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ বিশ^কাপের সেমিফাইনালে আটলান্টায় ইংল্যান্ডকে হারানোর পর আর্জে...

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কেউই খেলতে চায় না : থমাস টুখেল
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কেউই খেলতে চায় না : থমাস টুখেল

বিশ^কাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে ইংল্যান্ডকে...

গুরনুর ব্রারকে শাস্তি দিলো আইসিসি
গুরনুর ব্রারকে শাস্তি দিলো আইসিসি

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারত জয় পেলেও ব্যক্তিগতভাবে দুঃসংবাদ পেয়েছেন ভারতের পেসার গুরনুর...

গ্রেফতার হলেন সাকিব-তাসকিনদের দলের মালিক
গ্রেফতার হলেন সাকিব-তাসকিনদের দলের মালিক

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হওয়ার আগেই টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়েছে নতুন নাটক| সাকিব আল হাসান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রেকর্ড দামে নিলামে বিক্রি হলো পেলের জার্সি
➤ এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ আংটি
➤ আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করলো ফিফা
➤ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কেউই খেলতে চায় না : থমাস টুখেল
➤ গুরনুর ব্রারকে শাস্তি দিলো আইসিসি
➤ গ্রেফতার হলেন সাকিব-তাসকিনদের দলের মালিক
➤ মার্কিন যুদ্ধ বিমানে হামলার দাবি ইরানের
➤ মার্কিন হামলার পর বিদ্যুৎ ব্যবহারে জরুরি বার্তা ইরানের
➤ কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান
➤ ইরানের হামলায় কুয়েতের পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি
➤ ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি জর্ডানের মার্কিন বিমানঘাঁটিতে
➤ ট্রাম্পের বিরুদ্ধে সমর্থন দিলেন ডুয়া লিপা
➤ আলিয়াকে নিয়ে শুরু হলো নতুন বিতর্ক
➤ অবশেষে শাড়ি প্রতারণা মামলায় মুখ খুললেন তানজিন তিশা
➤ হোটেল এলিট প্যালেসে ডিবির অভিযানে আন্তর্জাতিক অনলাইন জুয়ারি 3 জন আটক, চড়তেন বিএমডব্লিতে
➤ দুই বছর ধরে চীনে মার্কিন বিজ্ঞানী আটক, নেপথ্যে কী
➤ মমতার দল ছাড়লেন কোয়েল মল্লিক, বিজেপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক
➤ বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন
➤ এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড
➤ ১৭ বছর বয়সী পেলে’র সেই জার্সি বিক্রি হলো রেকর্ড দামে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir