...
শিরোনাম
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং ⁜ হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ ⁜ বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন ⁜ বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম ⁜ লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত ⁜ ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ⁜ দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায রেজভীয়া দরবার শরীফের পীর কারী সিরাজুল আমিনের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন ⁜ ২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন ⁜ হোমনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত ⁜ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ⁜ ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন ⁜ ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ⁜ কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন ⁜ চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে ⁜ মাদকের সাথে কোন আপস নয় : ওসি মুরাদনগর। ⁜ কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত নজরুল ⁜ গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Jul 2026, 10:24 PM

...
বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে হারালো ইংল্যান্ড News Image

ব্রাজিলকে বিদায় করে ইতিহাসে প্রথমবার বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে। ম্যাচটিতে এক গোল করা আর্লিং হালান্ড কোয়ার্টারে একেবারে নিষ্প্রভ ছিলেন। উল্টো তার অপ্রয়োজনীয় এক ফাউলের কারণে গোল বাতিল হয় নরওয়ের। বিপরীতে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ গোলে জিতে ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই ইংলিশরা নরওয়েকে চেপে ধরলেও, প্রথমে গোলের খাতা খোলে হালান্ডের দল। তবে তাদের লিড টিকেছে কেবল ১১ মিনিট। বিরতির আগমুহূর্তে ইংলিশরা সমতায় ফেরার পর নির্ধারিত ৯০ মিনিট শেষেও স্কোরলাইন ১-১ অক্ষুণœ ছিল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বেলিংহ্যাম ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। ম্যাচের প্রথমার্ধে অবশ্য বল দখলে বেশ পিছিয়েই ছিল নরওয়ে। তবে বিরতির পর তার ধীরে ধীরে পজেশন নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে। শেষ পর্যন্ত ৫২ শতাংশ পজেশন রেখে ১৩টি শট নেয় প্রথমবার বিশ^কাপের কোয়ার্টারে ওঠা স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। বিপরীতে ১৪ শটের ৮টিই লক্ষ্যে ছিল ইংলিশদের। রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা বেলিংহ্যাম এখন পর্যন্ত টুর্নামেন্টে ছয় গোল নিয়ে জাতীয় দল সতীর্থ হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে তিনে অবস্থান করছেন। আসরের সেরা গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (৮) এবং আর্জেন্টিনার লিওনেল মেসি (৮)। আর সাত গোল করেছেন আর্লিং হালান্ড। এর আগে শেষ ষোলোতে সহ-আয়োজক মেক্সিকোকে হারানোর ম্যাচেও বেলিংহ্যাম জোড়া গোল করেছিলেন। ম্যাচে নরওয়ের হয়ে ৩৬তম মিনিটে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। প্রথমবারের মতো বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপন এবং ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার আর্লিং হালান্ডের দাপুটে পারফরম্যান্সের কারণে পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাপক আলোচনায় ছিল। ম্যানচেস্টার সিটির এই তারকা চলতি সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকলেও বিশ^কাপে প্রথমবারের মতো কোনো ম্যাচে গোল করতে পারেননি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় ইয়র্গেন স্ট্রান্ড লারসেনকে। এর আগে ৫৬তম মিনিটে নরওয়ে প্রায় ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। কর্নার থেকে আসা বলে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের প্রতিহত করা বল ফিরতি শটে জালে জড়ান টরবিয়র্ন হেগেম। তবে ভিডিও রিভিউ শেষে বক্সের ভেতরে হালান্ডের ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়। তিনি অপ্রয়োজনেই ধাক্কা মেরে ফেলে দেন ইলিয়ট অ্যান্ডারসনকে। প্রথমার্ধেও পয়েন্ট-ব্ল্যাঙ্ক হেডে হালান্ডকে অনায়াসী সেভে গোলবঞ্চিত করেন পিকফোর্ড। টুর্নামেন্টে মাত্র দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া শেলদেরুপের শট ডান দিকের পোস্টে লেগে জালে জড়ায়। ততক্ষণ পর্যন্ত বলের দখলে আধিপত্য বিস্তার করছিল ইংল্যান্ড। বিরতির আগমুহূর্তে ইনজুরি সময়ে কয়েকজনকে কাটিয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে সমতাসূচক গোল করেছেন বেলিংহ্যাম। বেলিংহামের সমতাসূচক গোলের ঠিক আগে নরওয়ের একটি গোল কিক থেকে আসা বলটি মাঠে পড়ার আগে আকাশে ঝুলন্ত ক্যামেরার তারে স্পর্শ করেছে বলে মনে হয়। নিয়ম অনুযায়ী, বলটি তারে লেগেছে বলে শনাক্ত হলে খেলা থামিয়ে ড্রপ বলের মাধ্যমে পুনরায় খেলা শুরু করে বলের দখল নির্ধারণ করা হতো। ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বেলিংহ্যাম দলের এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন। মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড সহজেই ধরে ফেলবেন বলেই মনে হচ্ছিল । কিন্তু বলটি বেরিয়ে যায় তার হাত ফসকে। সেখানেই প্রতিপক্ষের সুযোগের অপেক্ষায় থাকা বেলিংহ্যাম ক্ষিপ্রতার সঙ্গে গিয়ে ফিরতি বলে পা ছুঁয়ে জালে পাঠিয়ে দেন। শেষদিকে নরওয়ে মরিয়া হয়ে উঠলেও আর ম্যাচে ফিরতে পারেনি।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...

হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...

বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...

বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...

মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...

লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত

আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...

‎প্রেস বিজ্ঞপ্তি‎আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং
➤ হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ
➤ বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
➤ বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম
➤ লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
➤ ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
➤ দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায রেজভীয়া দরবার শরীফের পীর কারী সিরাজুল আমিনের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন
➤ ২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন
➤ হোমনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত
➤ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
➤ ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
➤ চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন
➤ ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ
➤ কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন
➤ চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে
➤ মাদকের সাথে কোন আপস নয় : ওসি মুরাদনগর।
➤ কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত নজরুল
➤ গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir