প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Jul 2026, 8:48 PM
যুক্তরাষ্ট্র চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ
এফএনএস বিদেশ:
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের কোনো বিশ্বাস নেই| তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ওয়াশিংটন যদি কোনো সমঝোতা লঙ্ঘন করে, তাহলে ইরান আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানাবে| গত শুক্রবার ইন্দোনেশিয়ার গণপরামর্শক পরিষদের স্পিকার আহমদ মুজানির সঙ্গে ˆবঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে গালিবাফ এ মন্তব্য করেন| তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রেও ইরান সবসময় সতর্ক অবস্থান বজায় রেখেছে| ঘালিবাফের দাবি, সাম্প্রতিক শান্তি আলোচনা চলাকালে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরাসরি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর ইরানের কোনো আস্থা নেই| যে দেশ যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, কেবল সেই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর আলোচনা করতে পারে| তিনি আরও বলেন, ইরান কখনোই নিজের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করেনি| যুক্তরাষ্ট্র যদি কোনো চুক্তি ভঙ্গ করে, তাহলে দেশটির সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে জবাব দেবে এবং জাতীয় ¯^ার্থ ও জনগণের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে| এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের আগ্রহের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে| তবে তার দাবি, দুই দেশের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেছে| নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মতি দিয়েছে| একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার বিষয়টিও তেহরানকে জানিয়ে দেওয়া হয়েছে| এ পরিস্থিতির মধ্যেই কাতারের একটি মধ্যস্থতাকারী প্রতিনিধিদল ইরান সফর শুরু করেছে| তাদের লক্ষ্য, সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত করা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সংলাপের পরিবেশ ˆতরি করা| মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে একজন অবগত কূটনীতিকের বরাত দিয়ে বলা হয়েছে, এই সফরের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমš^য় করেই করা হয়েছে| ˆবঠকগুলোয় দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাস এবং সম্ভাব্য নতুন আলোচনা শুরুর পথ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...
লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর...
আবুল কালাম আজাদকুমিল্লার লাকসাম স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নের দাবিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কা...