প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 11 Jul 2026, 8:45 PM
শুধু বিয়ের অনুমতি নিতেই ২ কোটি খরচ করলেন টেইলর সুইফট
দিন কয়েক ধরেই বিশ^জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে| নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই তারকাখচিত আয়োজন নিয়ে প্রকাশ্যে এসেছে একের পর এক নতুন তথ্য| এবার জানা গেল, বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতিপত্র (পারমিট) ও সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার খরচ বাবদ নিউইয়র্ক সিটিকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা পরিশোধ করেছেন বিশ^খ্যাত এই পপ তারকা| এ তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি| সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র মামদানিকে প্রশ্ন করা হয়, বিয়ের অনুষ্ঠানে পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের খরচ টেইলর সুইফট পরিশোধ করবেন কি না| জবাবে জানান, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় পারমিট এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনার খরচ হিসেবে ১ লাখ ৬০ হাজার ডলারের বেশি অর্থ আগেই পরিশোধ করেছেন এই পপ তারকা| মেয়র বলেন, টেইলর সুইফট ইতোমধ্যেই পারমিটের জন্য নির্ধারিত খরচ পরিশোধ করেছেন| ওই অনুষ্ঠানের জন্য এবং সেটিকে ঘিরে প্রয়োজনীয় সাড়াদানের ব্যয় মিলিয়ে এর পরিমাণ ছিল ১ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি| চলতি মাসে ম্যানহাটনে দুই দিনব্যাপী আয়োজিত টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসের বিয়ের অনুষ্ঠান ঘিরে শত শত তারকার উপস্থিতি দেখা যায়| অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের বেশ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়| বিয়ের মোট ব্যয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি| তবে ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে অনুষ্ঠানের মোট ব্যয় ২ কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে| এছাড়া বিয়ের আগে বিভিন্ন দাতব্য সংস্থায় ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন টেলর সুইফট ও ট্রাভিস কেলসে বলেও প্রতিবেদনে বলা হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...