প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Oct 2026, 10:25 AM
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর পরিবারের সন্তান মো. গোলাম সারোয়ার। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন। এলাকার মানুষের ঐক্যবদ্ধ আগ্রহ ও অনুপ্রেরণায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় মো. গোলাম সারোয়ার এসব কথা বলেন। তিনি নিমসার জুনাবালি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম জনাব জুনা বালীর সন্তান। তাঁর পরিবারের পক্ষ থেকে এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার কথাও তুলে ধরেন তিনি।
গোলাম সারোয়ার বলেন, “অনেকেই চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর নির্বাচিত হলে রাস্তা-ঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। কিন্তু আমি বলি, আগে কাজ, পরে নির্বাচন। আমি গত দুই বছর ধরে নিঃস্বার্থভাবে জনগণের জন্য কাজ করে আসছি। এলাকার মানুষের ভালোবাসা ও ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করেছে।”
তিনি আরও বলেন, বর্তমানে মোকাম ইউনিয়নে ১৯টি কাঁচা ও পাকা রাস্তার কাজ চলমান রয়েছে। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যসেবার বিষয়ে গোলাম সারোয়ার বলেন, মোকাম ইউনিয়নে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেটি কয়েক বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। তিনি স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি তাঁর পরিবারের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
নিমসার কাঁচাবাজারের ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাজারের বর্জ্যের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যাকে গুরুত্ব দিয়ে এক দিনের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
গোলাম সারোয়ার বলেন, “আমি নির্বাচিত হলে মোকাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। ইনশাআল্লাহ, মোকাম ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, জনসেবার ধারাবাহিকতা বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...
তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে উপজেলা পরিষদ চত্ত্বরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমনদিবসে র্যালি ও অগ...