প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 14 Oct 2026, 10:24 AM
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন। জনসাধারণের হাঁটাচলা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কের জায়গা দখলমুক্ত রাখার লক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এ অভিযান চালানো হয়।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রত্যক্ষ নির্দেশনায় ও উপস্থিতিতে পরিচালিত অভিযানে ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিয়া সুলতানা এবং সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
সংশ্লিষ্টদের মতে, নগরীর গুরুত্বপূর্ণ এই এলাকায় অবৈধ দখল ও স্থাপনার কারণে পথচারী এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে জনদুর্ভোগ বাড়ে। এ পরিস্থিতি নিরসনে ফ্লাইওভারের নিচের জায়গা দখলমুক্ত রাখা জরুরি।
কুমিল্লা সিটি করপোরেশন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। নগরীর সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা নির্বিঘ্ন রাখতে অবৈধ দখলমুক্তকরণ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...