...
শিরোনাম
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜ দেবিদ্বারে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া ⁜ অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন ⁜ বুড়িচংয়ের মোকামে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর সতর্কতা ⁜ বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা ⁜ বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ⁜ কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী–স্ত্রী নিহত ⁜ কুবিতে ইআরপি সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Oct 2026, 9:52 AM

...
কুবিতে ইআরপি সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত News Image

কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার ইনস্টলেশন, বাস্তবায়ন ও ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইআরপি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. দুলাল চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সায়াদুর রহমান।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, "ইআরপি সফটওয়্যারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচের প্রথম সেমিস্টারের ফলাফল প্রক্রিয়াকরণের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় পরীক্ষা কমিটির সভাপতি ও ট্যাবুলেটরদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পর নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। অধিকাংশ অনুষদের ক্ষেত্রে উত্তরপত্র জমা দেওয়ার জন্য ১৫ দিন সময় নির্ধারণ করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাড়া অন্যান্য অনুষদের প্রথম সেমিস্টারের চূড়ান্ত ফলাফল দুই মাসের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উপ-উপাচার্য আরও বলেন, ইআরপি সফটওয়্যারে ফলাফল প্রক্রিয়াকরণের জন্য পরীক্ষা কমিটির সভাপতি ও ট্যাবুলেটরদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে ফলাফল ইনপুট দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র স্বয়ংক্রিয়ভাবে তৈরির প্রক্রিয়া সম্পর্কে তাঁদের ধারণা দেওয়া হবে।

তিনি জানান, অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষকদের সফটওয়্যারে নম্বর প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আইটি-সংশ্লিষ্ট বিভাগ থেকে সহযোগিতা করা হবে। প্রথম সেমিস্টারের ফলাফল প্রক্রিয়াকরণে অভিজ্ঞতা অর্জনের পর পরবর্তী সেমিস্টারগুলোর ফলাফল তৈরিতেও শিক্ষকরা সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন।"


উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, "বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা, ভুল কমানো এবং নির্ধারিত সময়ে পরীক্ষাসংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্য ইআরপি সফটওয়্যার প্রয়োজন।

তিনি বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে কোনো শিক্ষার্থীর একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি পরীক্ষার উত্তরপত্র নির্দিষ্ট পরীক্ষকের কাছে কতটি রয়েছে এবং সেগুলো যথাসময়ে জমা দেওয়া হয়েছে কি না, তা-ও জানা যাবে। সংশ্লিষ্ট বিল স্বয়ংক্রিয়ভাবে তৈরি এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হলে বিল কর্তনের ব্যবস্থাও সফটওয়্যারটিতে থাকবে ।

উপাচার্য আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষকদের পদোন্নতি, ছুটি, উপযুক্ত অফিসকক্ষ, শ্রেণিকক্ষ ও ইন্টারনেট সুবিধাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, আবাসন, খাবার ও নিরাপত্তার পাশাপাশি তাদের একাডেমিক কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ে ক্লাস, পরীক্ষা ও ফলাফল পায়, তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম দায়িত্ব।"

উল্লেখ্য, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও ইআরপি বাস্তবায়ন-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...

রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...

আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...

ময়নামতিতে  ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...

মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...

দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...

শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...

২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...

​মাসুদ রানা, কুমিল্লা। ​জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
➤ দেবিদ্বারে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া
➤ অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
➤ বুড়িচংয়ের মোকামে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর সতর্কতা
➤ বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা
➤ বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
➤ কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী–স্ত্রী নিহত
➤ কুবিতে ইআরপি সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir