প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Oct 2026, 12:08 AM
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজিক সংগঠন ‘উত্তর হাওলা সমাজকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এবং নাথেরপেটুয়া জেনারেল হসপিটালের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ৩শতাধিক মানুষ।
বুধবার (১৪অক্টোবর) দিনব্যাপী এক ফ্রি চিকিৎসা ক্যাম্প সকাল ১০টা থেকে শুরু হয়ে, চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল ৯টার পর থেকে উত্তর হাওলা ও আশপাশের গ্রাম থেকে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ চিকিৎসা সেবা নিতে মাদরাসা মাঠে সমবেত হতে থাকে। এতে ৩শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ফ্রি ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন নাথের পেটুয়া জেনারেল হসপিটালের স্ত্রী,গাইনি ও প্রসূতী রোগের চিকিৎসক ডাক্তার জ্যোতি হান্নান এবং মা,শিশু ও মেডিসিন রোগের চিকিৎসক ডাক্তার রোবায়েদ মাহমুদুল হাসান রাজন।
চিকিৎসকগণ সাধারণ রোগীদের আন্তরিকভাবে চিকিৎসা সেবা প্রদান করেন।
সকাল সাড়ে ১১টায় ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে আসেন উত্তর হাওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নাথেরপেটুয়া জেনারেল হসপিটাল এর পরিচালক মো.সালেহ আহমেদ চৌধুরী।
এসময় তিনি আয়োজক কমিটি,ডাক্তার ও রোগীদের সাথে ঘুরে ঘুরে খোঁজ খবর নেন। তিনি বলেন -আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যপূর্ণ।কেননা, স্বাস্থ্যই সকল সুখের মূল—এই বাক্যটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সচেতনতার অভাব কিংবা অর্থনৈতিক নানা সীমাবদ্ধতার কারণে আমাদের সমাজের বহু মানুষ সময়মতো সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। অনেক সময় সামান্য সচেতনতা বা প্রাথমিক চিকিৎসার অভাবেই ছোটখাটো শারীরিক সমস্যা জটিল আকার ধারণ করে।
মানুষের সেই মৌলিক অধিকার ও স্বাস্থ্যসেবার বিষয়টি মাথায় রেখে আজ উত্তর হাওলা সমাজকল্যাণ পরিষদ ও নাথেরপেটুয়া জেনারেল হসপিটালের যৌথ উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।এতে স্বাস্থ্য সেবাকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করাই আয়োজকদের মূল উদ্দেশ্য।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উত্তর হাওলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোক্তা মোঃ ওমর ফারুক দুলাল, পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক (সেক্রেটারী) মাস্টার জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, কোষাধ্যক্ষ জোবায়ের মোল্লা এবং সহ-কোষাধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের মৌলিক অধিকার ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় এলাকাবাসী এমন ব্যতিক্রমী ও সেবামূলক উদ্যোগের জন্য উত্তর হাওলা সমাজকল্যাণ পরিষদ ও নাথেরপেটুয়া জেনারেল হসপিটালের প্রশংসা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...
লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর...
আবুল কালাম আজাদকুমিল্লার লাকসাম স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নের দাবিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কা...