প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Jul 2026, 8:15 PM
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনি
রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন না| তাদের অনুপস্থিতিতে ব্রাজিলের হেক্সা শিরোপা মিশনের মূল ভরসা ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র| পাঁচ ম্যাচে চার গোল ও এক অ্যাসিস্টে আস্থার প্রতিদান ঠিক দিতে পেরেছেন| কিন্তু তার দল নরওয়ের কাছে হেরে শেষ ষোলোতে বিদায় নিয়েছে| তাতে করে ব্রাজিলের ষষ্ঠ শিরোপার অপেক্ষা অন্তত ২৮ বছরে পৌঁছাল| সেলেসাওদের ¯^প্ন পূরণে ব্যর্থতার কারণে প্রচণ্ড হতাশাবোধ হচ্ছে ভিনিসিয়ুসের| ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদ তারকা| ব্রাজিলের বিদায়ে নিজের ভাবনার কথা ভক্ত-সমর্থকদের জানাতে কিছুদিন সময় নেওয়ার কথা বললেন তিনি| ভিনিসিয়ুস বললেন, ‘প্রায় চার বছর পর, বিশ^কাপ থেকে ছিটকে যাওয়ার এক চরম হতাশার পর আবারও কী লিখব, আমি সেই ভাবনা খুঁজে বেড়াচ্ছি|’ ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে তিনি আরও বললেন, ‘সব বয়সী অসংখ্য মানুষকে আমি আমাকে সমর্থন করতে এবং আমাদের ¯^প্নকে আঁকড়ে ধরতে দেখেছি| আর তাই এই মুহূর্তে চুপ থাকাটা অন্যায় হবে| তবে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আমার কয়েকটা দিনের প্রয়োজন ছিল|’ গ্রুপ পর্বে তিন ম্যাচেই গোল করা এই ফরোয়ার্ড হতাশ, ‘জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়| আর বিশ^কাপের শেষ ১৬ থেকে ছিটকে যাওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কঠিন|’ ভক্তদের আশাহত করে দুঃখিত ভিনিসিয়ুস, ‘আমি জানি আমি কতটা কঠোর প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের সবার জন্য ও আমার পরিবারের জন্য আমি এটা কতটা তীব্রভাবে চেয়েছিলাম|’ আবারও ঘুরে দাঁড়ানোর আশ^াস দিলেন তিনি, ‘হতাশার এই অনুভূতিটা তীব্র| আমাদের দলটা এতটাই শক্তিশালী ছিল যে আরও অনেক দূর যাওয়া সম্ভব ছিল| কিন্তু আমরা তা পারিনি| আমি ক্ষমা চাই এবং আমি আবারও বিশে^র চূড়ায় পৌঁছানোর আমাদের এই ¯^প্নের জন্য লড়াই করব|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...