প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Jul 2026, 8:12 PM
ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন বাভি, ৯ লাখ মানুষকে সরিয়ে নিল চীন
এফএনএস বিদেশ:
জাপানে আঘাত হেনে চীনের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন বাভি| প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে যাওয়া টাইফুনের কারণে দেশটির ৯ লাখ মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে| শক্তিশালী টাইফুনটি জাপানের শাকিসিমা দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানের পূর্বাঞ্চলে তাণ্ডব চালানোর পর চীনের দিকে যাচ্ছে| গত শনিবার চীনা কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশ থেকে পাঁচ লাখ মানুষকে সরানো হয়েছে| আর পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে| এছাড়া অন্যান্যভাবে সরে গেছেন আরও তিন লাখ মানুষ| আজ রোববার ভোরে ঝেজিয়াংয়ের অত্যন্ত জনবহুল শহর ওয়েনঝোতে সুপার টাইফুনটি আঘাত হানবে| এটির প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে| যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দিয়ে আসার সময় সুপার টাইফুনটির শক্তি অনেকটাই হ্রাস হয়েছে| তা সত্ত্বেও সামুদ্রিক ঝড়টি এখনো বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে| কারণ ঝড়টির সঙ্গে আসা মেঘে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে| চীনের জাতীয় আবহাওয়া সংস্থা সুপার টাইফুনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে| এটি তাদের চারটি অ্যালার্টের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ| ঝড়টির কারণে ইতিমধ্যে কয়েকশ ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে, ট্রেন চলাচল কমিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে| ওয়েনঝোর ৫০ বছর বয়সী বাসিন্দা হুয়াং শিনগুয়াং বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “আমি কিছুটা উদ্বিগ্ন| তবে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে|” তিনি জানিয়েছেন, আগাম সতর্কতা হিসেবে দুই-তিনদিনের খাবার ও পানি বাড়িতে মজুদ করেছেন তিনি| কারণ সুপার টাইফুনের কারণে সেখানকার সুপারশপগুলো বন্ধ হয়ে যেতে পারে| সূত্র: আলজাজিরা, রয়টার্স
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...