প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Jul 2026, 8:12 PM
ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ানোর ঘোষণা তুরস্কের
এফএনএস বিদেশ:
ইসরায়েলের সঙ্গে তুরস্ক সরাসরি যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন তার্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান| গত কয়েকদিন ধরে ইসরায়েল ও তুরস্কের কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে| এরমধ্যে তিনি এমন কথা জানালেন| তার্কিস মন্ত্রী বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সঙ্গে কিছু ব্যক্তি নির্বাচনের আগে এমন উত্তপ্ত কথা বলেন যেন নির্বাচনে ভালো করতে পারেন| কিন্তু নেতানিয়াহুর এসব কথার ফাঁদে তারা পা দেবেন না| কারণ তাদের ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কোনো প্রয়োজন নেই| গতকাল শনিবার দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, “আমি মনে করি ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো কারণ আছে| আমি আগেই বলে আসছি, যখনই নির্বাচনের সময় ঘনিয়ে আসে আমি যখনই ইসরায়েলি সরকারি ও বিরোধী রাজনীতিকদের থেকে এ ধরনের হুমকিমূলক কথা শুনে থাকি| যদিও সব বিরোধী রাজনীতিকরা এমন কথা বলেন না| আল্লাহকে ধন্যবাদ ইসরায়েলে এখনো কিছু বোধসম্পন্ন ও বুদ্ধিমান মানুষ আছে|” “তাদের সবাই নেতানিয়াহু ও তার কিছু লোকের মতো নয়| কিন্তু নেতানিয়াহু ও তার কাছের মানুষদের নির্বাচন ঘনিয়ে আসলে শত্রুর প্রয়োজন হয়| তারা হামাস হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল| এখন তাদের আরেকটি শত্রু দরকার| আর অনেক ইসরায়েলি রাজনীতিবিদের জন্য নতুন শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক|” সূত্র: দ্য ন্যাশনাল
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...