প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Jul 2026, 8:11 PM
হরমুজ প্রণালিতে ইরানের হামলা বন্ধের দাবি যুক্তরাষ্ট্রের
এফএনএস বিদেশ:
যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরান যেন প্রকাশ্যে হরমুজ প্রণালিতে জাহাজের ওপর হামলা বন্ধ করার ঘোষণা দেয়| একইসঙ্গে যুদ্ধের আগে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল সরবরাহকারী এই জলপথের সমস্ত লেন টোলমুক্ত করে দিতে হবে| গত শুক্রবার জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের এ কথা জানান| যুদ্ধের সময় তেহরান মূলত প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির সঙ্গে তাদের সংঘাতে একটি অচলাবস্থা ˆতরি করে| ইরানের ¯^াস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান জানান, গত বুধ ও বৃহস্পতিবার ইরানের ছয়টি শহরে মার্কিন হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং ১১৫ জন আহত হয়েছেন| অবশ্য হামলা সত্ত্বেও মার্কিন কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে| রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়া হবে| গত মাসের অন্তর্বর্তীকালীন চুক্তিটির উদ্দেশ্য ছিল এমন একটি সংঘাতের অবসানের পথ প্রশস্ত করা, যা এখন পঞ্চম মাসে পদার্পণ করেছে এবং এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার আশঙ্কা ˆতরি হয়েছে| উপসাগরীয় অঞ্চলে নতুন করে শুরু হওয়া লড়াই মার্কিন ভোক্তাদের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে| কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত পতনের পর, অপরিশোধিত তেলের দাম গত আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি পেয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...