প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 11 Jul 2026, 8:08 PM
নিজের দেশ মরক্কোর বিদায়ের পর যা বললেন নোরা
চলমান ২০২৬ ফুটবল বিশ^কাপ থেকে মরক্কোর বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নোরা ফাতেহি| কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর বিশ^কাপ যাত্রা শেষ হওয়ার পর স্টেডিয়ামে উপস্থিত নোরা দুঃখ প্রকাশ করেন| সামাজিক মাধ্যমে স্টেডিয়ামের আবেগঘন পরিস্থিতির কিছু ভিডিও শেয়ার করেন মরক্কো বংশোদ্ভূত এই নৃত্যশিল্পী| তবে নিজের দেশের দলের এমন বিদায়ে মর্মাহত হলেও তাদের পারফরম্যান্সে তিনি অত্যন্ত গর্বিত বলে জানিয়েছেন| ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে শেয়ার করা এক ভিডিওতে নোরা ফাতেহি বলেন, আজ আমার জন্য বিশ^কাপের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলো| এটি অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত ছিল| মরক্কো হেরে যাওয়ায় আমি ভীষণ মর্মাহত, তবে ফ্রান্স অবশ্যই একটি শক্তিশালী দল| কোয়ার্টার ফাইনালে পৌঁছে এত চমৎকার খেলার জন্য আমি মরক্কো দলের প্রতি অত্যন্ত গর্বিত| আমার মতোই যারা মন থেকে দলের জন্য সমর্থন জুগিয়েছেন, তাদের নিয়েও আমি গর্ব বোধ করছি| আমরা আমাদের জাতীয় দলের জন্য গর্বিত| উল্লেখ্য, ২০২২ সালের ফিফা বিশ^কাপ থেকেই মরক্কো দলের নিয়মিত সমর্থক হিসেবে পরিচিত নোরা ফাতেহি| চলতি ২০২৬ বিশ^কাপেও শুরু থেকেই দলের প্রতিটি ম্যাচে গ্যালারিতে নোরাকে দেখা গেছে| চলতি বছরের শুরুর দিকে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর উদ্বোধনী ম্যাচেও গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছিলেন এই তারকা| শুধু তাই নয়, দলটির অধিনায়ক আশরাফ হাকিমির সঙ্গে তার প্রেম থাকায় একটি আলাদা সংযোগ রয়েছে বলেও নানা জল্পনা রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...