প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 11 Jul 2026, 8:07 PM
জয়ার সিনেমা দেখে কান্নায় ভেঙে পড়লেন দর্শকরা
মুক্তির প্রথম দিনেই দর্শকের আবেগ ছুঁয়ে গেছে জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলি অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’| সিনেমা শেষে অনেক দর্শক কান্নায় ভেঙে পড়েন| আর সেই আবেগই যেন প্রথম দিনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে উঠেছে নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য| গত শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’| মুক্তির দিনেই একাধিক প্রদর্শনী হাউজফুল হয়| দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও মিলছে ইতিবাচক প্রতিক্রিয়া| মুক্তির দিন কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী, বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এবং সংগীতশিল্পী ইমন চক্রবর্তী| প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে কথা বলেন তারা| সিনেমা শেষ হওয়ার পর অনেক দর্শক আবেগ ধরে রাখতে পারেননি| কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ আবার প্রিয় শিল্পীদের জড়িয়ে ধরে জানান, সিনেমাটি তাদের গভীরভাবে স্পর্শ করেছে| দর্শকদের এমন আবেগঘন প্রতিক্রিয়াকে সিনেমার প্রথম দিনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা| সিনেমা দেখে প্রশংসা করেছেন নির্মাতা ইন্দ্রনীল রায়ও| তিনি বলেন, “গত দুই দশক ধরে কৌশিক গাঙ্গুলী বাংলা সিনেমার দর্শকদের সামনে ব্যতিক্রমী ও প্রচলিত ধারার বাইরে থাকা মানবিক সম্পর্কের গল্প তুলে ধরেছেন| তবে ‘আজও অর্ধাঙ্গিনী’ দিয়ে তিনি সেই উচ্চতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন|” তার মতে, সিনেমায় যেমন বাণিজ্যিক সফলতার সব উপাদান রয়েছে, তেমনি সমালোচকদের প্রশংসা পাওয়ারও যথেষ্ট কারণ আছে| অ¤^রীশ, কৌশিক সেন ও ইন্দ্রাশিসসহ প্রতিটি অভিনয় ছিল পরিমিত ও চরিত্রনির্ভর বলেও মন্তব্য করেন তিনি| ইন্দ্রনীল রায় আরো বলেন, “চিত্রগ্রাহক গোপী ভগত, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সম্পাদক অমিত চট্টোপাধ্যায় এবং অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তীর সংগীত মিলিয়ে পুরো দল এমন একটি আবহ ˆতরি করেছে, যার রেশ শেষ দৃশ্য পেরিয়েও দর্শকের মনে থেকে যায়|” তবে তার মূল্যায়নে সিনেমার সবচেয়ে বড় শক্তি দুই প্রধান অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসানের অভিনয়| বিশেষ করে চূর্ণী গাঙ্গুলীর অভিনয়কে তিনি ‘মাস্টারক্লাস’ বলে উল্লেখ করেন| একইসঙ্গে বর্তমান সময়ে অভিনেতাদের নিয়ে সহজেই নানা বিশেষণ ব্যবহারের প্রবণতার সমালোচনা করে ইন্দ্রনীল রায় বলেন, “‘আজও অর্ধাঙ্গিনী’ এবং এর দুই প্রধান অভিনেত্রীর অভিনয়ই মনে করিয়ে দেবে, অসাধারণ অভিনয়ের প্রকৃত মানদণ্ড আসলে কী|” সম্পর্ক, বিচ্ছেদ, স্মৃতি এবং মানুষের আবেগের সূক্ষ&ম টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী| মুক্তির প্রথম দিনেই দর্শক ও সমালোচক-দুই মহলের প্রশংসা পাওয়ায় সিনেমাটির বক্স অফিস যাত্রা নিয়েও আশাবাদী সংশ্লিষ্টরা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...