প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jul 2026, 10:16 AM
ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার সময় হাতেনাতে যুবক আটক,
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছরের এক শিশুকে ফুসলিয়ে নির্জন ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. দ্বীন ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম জেলার বাঙ্গরা বাজার উপজেলার কোরবানপুর ইউনিয়নের খোশঘর (বেগ বাড়ি) গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ব্রাহ্মণপাড়ার ষাইটশালা গ্রামের কফিল উদ্দিন আখন্দের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ষাইটশালা গ্রামের হুমায়ুন মিয়ার বাড়ির পাশে একটি জঙ্গলে অবস্থিত কাউছার মিয়ার পরিত্যক্ত ঘরের ভেতর ৪ বছর বয়সী ওই শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায় দ্বীন ইসলাম। সেখানে শিশুটির পোশাক খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে হাতেনাতে দ্বীন ইসলামকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে গিয়ে অভিযুক্ত দ্বীন ইসলামকে পুলিশ হেফাজতে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আসামিকে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...