প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jul 2026, 10:14 AM
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
চাঁদপুর প্রতিনিধি
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” ু এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে | গতকাল বৃহস্পতিবার ৯ জুলাই জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবস টি পালনে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সুযোগ্য জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় | আলোচনা সভায় বক্তারা বলেন, চাঁদপুরের নদী ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, পলিথিন ব্যবহার রোধ এবং জলাশয় উদ্ধারের মাধ্যমে জলবায়ু সংকট উত্তরণ সম্ভব | পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিভিল সার্জন মো. নূরে আলম দ্বীনসহ সরকারি কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...