প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jul 2026, 2:03 AM
বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসত ভিটায় অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজমল হুদার বসতবাড়িতে গতকাল দিবাগত (৯ জুলাই) গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত আজমল হুদ কালের কন্ঠ কে জানায়,অগ্নিকাণ্ডে বসতঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সেটি ২০ লক্ষাধিক টাকার মতো হতে পারে।তিনি বলেন,আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।কাউকে আমি সন্দেহ করছি না।পুলিশ তদন্ত করুক।
আজমল হুদার ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা ও আরেক ভাই বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর নকিবুল হুদার ভাষ্য," বাড়িতে কি করে এতো ভয়াবহ আগুন লাগলো,সেটি পুলিশ দ্রুততম সময়ে বের করুক।কাউকে এখনই আমরা দোষারোপ করছিনা।সঠিক তদন্ত হলে রহস্য উদঘাটন হবে।
ঘটনার পর আজ দিনভর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা ও সন্দেহের সৃষ্টি হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন যে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইয়াসিন কালের কন্ঠ কে রাত ৯ টায় জানান,আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আমিন নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি।তদন্ত চলছে।তবে,তদন্তে ফায়ার সার্ভিসকে সংযুক্ত করলে আরো ভাল হতো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...