প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 8 Jul 2026, 9:31 PM
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প
এফএনএস বিদেশ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| গতকাল বুধবার আঙ্কারায় ন্যাটো সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দিয়েছেন| ট্রাম্পকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, “যুদ্ধবিরতি কি শেষ? সমঝোতা স্মারকটি কি অকার্যকর হয়ে গেছে?” ট্রাম্প জবাবে বলেন, “এটি একটি খুব আকর্ষণীয় প্রশ্ন| আমার মতে, এটি শেষ হয়ে গেছে| আমি তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, ওরা জঘন্য| আপনারা জানেন জঘন্য কাকে বলে? ওরা জঘন্য| ওরা অসুস্থ লোক| ওদের নেতৃত্ব দেয় অসুস্থ লোকেরা| এবং ওরা হিংস্র, সহিংস লোক “ তিনি বলেন, “আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তবে তারা তা ব্যবহার করত| আমার মতে, এটি শেষ| আমি আমাদের আলোচকদের সাথে কথা বলব, তারা আলোচনা করতে চায়, তারা ভালো লোক| স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার| কিন্তু তাদের আমার কাছে ফিরে আসতে হবে| আমার মতে, তাদের সাথে আলোচনা করাটা শুধু সময়ের অপচয়| ওরা মিথ্যুক|” ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একটা চুক্তি করি| আমি যদি তার সাথে (ন্যাটো মহাসচিব মার্ক রুটের দিকে ইঙ্গিত করে) একটা চুক্তি করি, তাহলে আমাদের একটা সমঝোতা হয়ে যায়| তিনি বাইরে যান, কথা বলেন| আমরা (যুক্তরাষ্ট্র ও ইরান) একটা চুক্তি করি, সবাই একমত হয়, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না| ট্রাম্প বলেন, “আমরা একটা চুক্তি করি| ওরা (ইরান) বাইরে গিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলে, ওরা বলে ‘আমরা এটা নিয়ে কখনো কথাই বলিনি|’ ওদের মধ্যে কোনো সমস্যা আছে| ওরা পাগল| আমার মতে, সব শেষ|”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...