প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:45 AM
হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা,ঋণ বিতরন, গাছের চারা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার বর্মণ-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, ঘারমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান এবং হোমনা ইউসিসিএর সভাপতি মো. আক্তার হোসেন, সমবায়ী বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ,মো. মহিউদ্দিন লিটন,সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, আবুল কালাম আজাদ, ও কবি দেলোয়ার, প্রমুখ।
পরে ১৪ জন সমবায়ীর মাঝে ৫ লাখ ৩৭ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ ছাড়াও দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। :বিজয়ীরা হলেন -মেহজাবীন মাইশা, উম্মে লামিয়া, জুয়াইরিয়া হোসেন জারা, ও জিহাদ মাহমুদ এরিয়ান, তাস নিম সাদা, মীর জাদিদ ইশাল, জান্নাত নুর নোহা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউসিসিএ র সদস্যবৃন্দ প্রিন্ট ওইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...