প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:38 AM
বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সুজন মজুমদার, কুমিল্লা
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুমিল্লার বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলার কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিক যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। তিনি বরুড়া থানা প্রেসক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিভিন্ন সংগঠনকে এমন জনকল্যাণমূলক কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন , বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিব দত্ত, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বরুড়া থানা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মাসুদ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৌরভ লোধ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর মীর, প্রচার ও দপ্তর সম্পাদক মো. রাকিবসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
কর্মসূচির শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ছায়াদানকারী গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজায়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...