প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2025, 11:43 AM
বাঁচানো গেল না দেবিদ্বারের মাহতাবকেও
মাহফুজ নান্টু
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভূঁইয়া আর বেঁচে নেই। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনসহ মোট ৩৩ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহতাবের জেঠা মো. মিজানুর রহমান ও ছোট মামা মো. রাকিবুল ইসলাম।
বুধবার রাতে মাহতাব চোখে খুলে নিজে নিজে নি:শ্বাস নিয়েছেন বলে জানিয়েছিলেন তার বড় মামা মহিবুল হাসান শামীম। মাহতাব রহমান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নং বেডে চিকিৎসাধীন ছিলেন। তার প্রায় ৭০শতাংশ পুড়ে গেছে। পরে তাকে লাইফ সার্পোটে রাখা হয়।
মামা মো. রাকিবুল ইসলাম বলেন, ভাগিনা কে আর বাঁচানো যায়নি, ২ টা ২০ মিনিটের দিকে তার মৃুত্যু হয়। আমি কাছাকাছি আছি খবর পেয়ে হাসপাতালে যাচ্ছি। গতকাল সন্ধ্যায় তার গ্রামের বাড়ি চুলাশে জানাজা ও দাফন করা হয়েছে।
মাহতাব রহমান ভূঁইয়া (১৫) কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির মো. মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। তাঁরা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন। সে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া গ্রেটওয়াল সিরামিকের এজিএম। স্বজনরা জানায়, মাহতাবের মৃত্যুর সংবাদে তার গ্রামের মানুষজন শোকে মূহ্যমান। বৃহস্পতিবার এশার নামাজের পর কুমিল্লা দেবিদ্বার উপজেলার চুলাশ-উখারী বাজার শাহী ঈদগাঁ মাঠে মাহতাবের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য,গেলো সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ীতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩০ জন। নিহতদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করে তাদের পরিবার ও আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ৭ জনের মরদেহ শনাক্ত করা যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...
বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্ত...
হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির...
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশঅনুষ্ঠিত হয়। রবিবার ব...
দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
মিতা মিয়াজী,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপ...