প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2025, 11:41 AM
কুমিল্লায় কিন্ডারগার্টেন সোসাইটির স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুমিল্লা জেলা শিক্ষা সচিব ও সদর দক্ষিণ সভাপতি এম এম জহিরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে সদর দক্ষিণ ইউএনও রুবাইয়া খানমের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির স্মারকলিপি সূত্রে জানা যায়, বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রায় ৪৫ হাজার কিন্ডারগার্টেন রয়েছে। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন পরিচালিত, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ হতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গঠিত অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনি দায়িত্ব গ্রহণ করেন। দেশের একটি ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার ও দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন সে জন্য আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনার সমীপে উপস্থাপন করছি। প্রধান উপদেষ্টা মহোদয় প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী ভূমিকা পালন করে চলছে এবং কিছুটা হলেও বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখছে। কিন্তু হঠাৎ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫/০৭/২০২৫ তারিখের নিবার্হী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫ তারিখ ১৭/০৭/২০২৫ -এ প্রকাশিত পত্রের মাধ্যমে জানতে পারি যে, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করেছে। বৃত্তি শুধু একটি আর্থিক অনুদানই নয় এটি একটি শিশুর আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে কিন্তু সে অংশগ্রহণ করতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরন ভিন্ন বলে তখন তার মনে নেতিবাচক প্রভাব পড়বে এবং শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি হবে।
কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও অভিভাবকগণ মানষিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হবে, যার দায়-দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...