প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2025, 11:43 AM
দাউদকান্দিতে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তি করার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তি করার দাবিতে মানববন্ধন হয়েছে।
উপজেলার দেড় শতাধিক বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় দুই হাজার শিক্ষক স্ব স্ব বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে, উপজেলা পরিষদের সামনের সড়কে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য দেন উপজেলা বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক রোটারিয়ান শাহীন আহামেদ চৌধুরী, সদস্য সচিব জাহাঙ্গীর আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন সরকার, সদস্য জানে আলম তালুকদার প্রমুখ।
'জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', স্লোগান নিয়ে মানববন্ধন চলাকালীন সময়ে বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি নিয়ে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শত শত কোমলমতি শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহনের সুযোগ দিতে।অন্যথায় ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...