প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:26 AM
কুমিল্লা হবে পরিকল্পিত আধুনিক নগরী, অনিয়মকারীদের ছাড় নয়-গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন
মাহফুজ নান্টু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও কুমিল্লা সিটি কর্পোরেশন সমšি^তভাবে কাজ করলে একটি পরিকল্পিত ও আদর্শ নগরী গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন| তিনি বলেন, অতীতে নগর উন্নয়নে যেসব অনিয়ম হয়েছে, সেগুলোর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় এনে ক্ষতিপূরণ আদায় করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আইন লঙ্ঘনের সাহস না পায়| শনিবার সন্ধ্যায় কুমিল্লা গণপূর্ত ভবনের তৃতীয় তলায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
মন্ত্রী বলেন, পরিকল্পিত উন্নয়ন ও পরিকল্পিত আবাসন নিশ্চিত করাই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের মূল দায়িত্ব| অতীতে নগরীতে নানা অনিয়মের মাধ্যমে ভবন নির্মাণ করা হয়েছে| কোথাও ১০ ফুট প্রশস্ত সড়কের পাশে ১৪ তলা ভবন নির্মিত হয়েছে, আবার কোথাও ৬ তলার অনুমোদন নিয়ে ১০ তলা ভবন নির্মাণ করা হয়েছে| এসব অনিয়ম পরিকল্পিত নগরায়নের পরিপন্থী|
তিনি আরও বলেন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও কুমিল্লা সিটি কর্পোরেশন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে| দুই প্রতিষ্ঠানের সমšি^ত উদ্যোগেই একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত কুমিল্লা গড়ে তোলা সম্ভব| জাকারিয়া তাহের সুমন জানান, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে সংস্থাটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীমউদ্দীন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...