প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:24 AM
জিকরুল্লাহ ইসলামিক কমিটির উদ্যোগে শুহাদায়ে কারবালা ও বাগদাদি কনফারেন্স অনুষ্ঠিত
নিজ¯^ প্রতিবেদক
কুমিল্লার ঐতিহাসিক আধ্যাত্মিক বাতিঘর শাহপুর দরবার শরীফের সুফি মতাদর্শ ভিত্তিক আধ্যাত্বিক সংগঠন জিকরুল্লাহ ইসলামিক কমিটি কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহে ৩ জুন শুক্রবার বিকাল ৩ ঘটিকা হইতে শুহাদায়ে কারবালার মাহফিল ও ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী স্মরণে বাগদাদি কনফারেন্স অনুষ্ঠিত হয়|
শাহপুর দরবার শরীফের পীর আলে, রাসুল আওলাদে গাউসে পাক, আলহাজ্ব শেখ শাহজাদা ˆসয়দ গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব পীর সাহেব কেবলার সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্স মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ইউসুফ মোল্লা টিপু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর চেয়ারম্যান জননেতা আল্লামা এমএ মতিন, মোনাজেরে আজম মুফতি শাহনুরুজ্জামান আল-কাদেরী , অলিতলা দরবার শরীফের পীর সাহেব লতিফী, বকশিয়া দরবার শরীফের পীর কুতুব উদ্দিন শাহিদী বকশি| প্রধান বক্তা হিসাবে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি|
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী (রা) ২০০৫ সালের ১৭ই মহররম ইন্তেকাল করেন| বক্তাবৃন্দ ডঃ আহমদ পেয়ারা বাগদাদী হুজুরের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের খেদমতে বিশেষ অবদানের কথা উল্লেখ করেন| অহিংস ও শান্তিপূর্ণ ইসলাম প্রচারে বাগদাদী হুজুর ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব| তিনি প্রাচ্যের জাপান থেকে পাশ্চাত্যের আমেরিকা পর্যন্ত ইসলাম বিশেষত শানে রিসালাতের প্রচার করেন| তিনি উচ্চ পর্যায়ের একজন আধ্যাত্বিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ছিলেন| ইসলামী শরীয়তের নীতিমালা যথাযথ অনুসরণ করতেন| তিনি পাকপাঞ্জতনের আদব ও মুহব্বতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতেন| প্রধান বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহিরী কারবালার অসমযুদ্ধ, মর্মান্তিক ইতিহাস, কারবালার শিক্ষা এবং আহলে বাইত তথা ইমাম হাসান - হোসাইন (রা) এর উচ্চ মর্যাদা ও ফজিলতের উপর দলিল ভিত্তিক বয়ান পেশ করেন| কনফারেন্সের উদ্বোধন করেন যিকরুল্লাহ ইসলামিক কমিটি কুমিল্লা মহানগর সভাপতি
আলহাজ্ব ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন আল কাদেরী|
আলহাজ্ব মোহাম্মদ শরিফুল ইসলাম আল কাদেরী এর আহবানে অনুষ্ঠিত বিশাল কনফারেন্স মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আতাউর রহমান মাওলানা মিজানুর রহমান মোঃ আবুল হোসেন আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, প্রফেসর মাওলানা আলমগীর শাহ কাদেরী, মাওলানা কাজী আলে ইমরানসহ বিভিন্ন খানেকার পরিচালক, মাদ্রাসার প্রিন্সিপাল-শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, পেশাজীবী রাজনীতিবিদ ধর্মপ্রাণ মুসল্লী| আলা হযরত কাওকাব পীর সাহেব কেবলার এজাজত ক্রমে পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি দেশে জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...