প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:21 AM
চান্দিনায় রান্নার হলুদের প্যাকেটে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা আটক মাদক কারবারি! কারাগারে যুবক
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় অভিনব কায়দায় রান্নার হলুদের প্যাকেটের ভেতরে লুকিয়ে ২০পিস ইয়াবা ট্যাবলেট পাচারের সময় মো. আবু কালাম (২৮) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে ¯’ানীয় যুবসমাজ| শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মুরাদনগর গ্রামে যুবসমাজের তীব্র প্রতিরোধ ও সতর্ক নজরদারিতে ধরা পড়ে সে|
পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিলে চান্দিনা থানা পুলিশ ঘটনা¯’লে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়| এই ঘটনায় এসআই শিশির ঘোষ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার (৪ জুলাই) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে|
গ্রেফতারক...ত আবু কালাম চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের বিনতমুরি গ্রামের মৃত শাহজালালের ছেলে| এলাকাবাসীর অভিযোগ, কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও সিন্ডিকেটের মাধ্যমে মাদক বিক্রির সাথে জড়িত|
¯’ানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মুরাদনগর গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আবু কালামকে অবরুদ্ধ করে ¯’ানীয় একদল যুবক| এরপর তার সাথে থাকা একটি খরচের ব্যাগ তল্লাশি করা হলে রান্নার হলুদের একটি প্যাকেট পাওয়া যায়| যুবকদের সন্দেহ হলে তারা প্যাকেটটি খুলে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন|
বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের জানানোর পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়| খবর পেয়ে চান্দিনা থানার এএসআই মো. মোস্তফা কামাল রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনা¯’লে পৌঁছে মাদকসহ ওই কারবারিকে গ্রেফতার করেন|
উপ¯ি’ত জনতা ও পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু কালাম ¯^ীকার করেছে যে, সে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকার জাহিদ নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে এই ইয়াবাগুলো কিনে এনেছিল| এর একটি অংশ নিজে সেবন এবং বাকি অংশ বাতাঘাসী গ্রামের দুই যুবকের কাছে খুচরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল| তবে এই মাদক চক্রের পেছনে আর কারা আছে তা নিয়ে পুলিশের তদন্ত চলছে|
এলাকাবাসী জানান, সম্প্রতি মুরাদনগর, রনখলা ও আশপাশের গ্রামগুলোকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়| সেখানে ¯’ানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে কঠোর অব¯’ানের ঘোষণা দেন এবং মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানান| এরই ধারাবাহিকতায় যুবসমাজের এই সতর্ক নজরদারির কারণেই শেষ পর্যন্ত ধরা পড়ে এই মাদক বিক্রেতা|
এই বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন- উদ্ধারক...ত ইয়াবার ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে| মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং ¯’ানীয়দের সহায়তায় এই অভিযান আরও জোরদার করা হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...