প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:16 AM
ব্রাহ্মণপড়ায় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক শেড উদ্বোধন করলেন এমপি জসিম
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের বসার সুবিধার্থে নবনির্মিত ‘অভিভাবক শেড’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে| শুক্রবার (৩ জুলাই) বিকালে এক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই শেডের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম|
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. হুমায়ুন কবির, সহসভাপতি সাজেদুজ্জামান সোহাগ, বিদ্যোৎসাহী সদস্য মো. আকরামুল ইসলাম, উপজেলা ¯ে^চ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মুনির হোসেন, শিক্ষক নেতা আনোয়ার হোসেন পাশা সহ বিদ্যালয় শিক্ষকমন্ডলি, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা|
প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মা ও অভিভাবকদের ভূমিকা অপরিসীম| রোদ-বৃষ্টির মধ্যে মায়েরা যাতে কষ্ট না পান, সেই উদ্দেশ্যে এই শেডটি নির্মাণ করা হয়েছে| এটি বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যকার বন্ধনকে আরও সুদৃঢ় করবে|
উপজেলা নির্বাহী অফিসার জানান, এতদিন নির্দিষ্ট কোনো বসার জায়গা না থাকায় রোদ-বৃষ্টি মাথায় নিয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো অভিভাবকদের| নতুন এই শেড নির্মাণের ফলে বিশেষ করে নারী অভিভাবকরা ¯^স্তিতে বসতে পারবেন|
বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়| এমন উদ্যোগ সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...