প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:12 AM
কুবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে| শনিবার (০৪ জুলাই) কোটবাড়ির ¯^প্নচূড়া রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়|
জানা যায়, সকাল সাতটায় রিপোর্টিং ও হ্যাইকিং এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের যাত্রা| এরপরে আত্মউন্নয়নমূলক সেশন ও দীক্ষা প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়| দুপুরে খাওয়ার পরিবেশন ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয়|
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার ড. মো. জিয়া উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর গার্ল-ইন রোভার স্কাউট লিডার ড. জান্নাতুল ফেরদৌস এবং কুমিল্লা জেলা রোভার সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন| এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট খুরশেদ আলম, সাবেক গার্ল-ইন সিনিয়র রোভারমেট শারমিন মেঘলা ও অন্যান্য রোভার সদস্যরা|
কুবি রোভার স্কাউটের সিনিয়র ওভারমেন্ট সাঈদ হাসান কানন বলেন, 'আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বার্ষিক দীক্ষা ও ডে ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে| এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন সহচারদের স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সেবার চেতনায় উদ্বুদ্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে সদস্যস্তরে উন্নীত করা| দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, দলীয় অনুশীলন, স্কাউটিং বিষয়ক সেশন, গেমস এবং ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ ও দলগত কাজের সক্ষমতা উন্নয়নের সুযোগ পেয়েছেন|'
তিনি আরও বলেন, 'দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে তারা স্কাউট প্রতিজ্ঞা ও আদর্শকে ধারণ করে একজন দায়িত্বশীল রোভার স্কাউট হিসেবে তাদের নতুন যাত্রা শুরু করেছে| আমি বিশ্বাস করি, আজকের এই নতুন সদস্যরাই আগামী দিনে বিশ্ববিদ্যালয়, সমাজ এবং দেশের কল্যাণে দক্ষ, সেবাপরায়ণ ও মানবিক নেতৃত্ব গড়ে তুলবে|'
ইউনিট লিডার ও গ্রুপ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন বলেন, 'রোভারিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি নেতৃত্ব, সেবার মানসিকতা ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম| আজকের ডে ক্যাম্পে সহচরদের দীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রোভার সদস্য হিসেবে উন্নীত করা হয়েছে| দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তারা স্কাউটিংয়ের আদর্শ, প্রতিশ্রুতি ও সেবার চেতনাকে ধারণ করার অঙ্গীকার করেছে| আমি বিশ্বাস করি, নতুন রোভাররা নেতৃত্ব, শৃঙ্খলা ও ¯ে^চ্ছাসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে|'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...