প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:01 AM
গ্লোবাল ইউনিক একাডেমীতে পাঠচক্র, আলোচনা
সংবাদ বিজ্ঞপ্তি
নজরুল বর্ষকে উপলক্ষ্য করে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জীবন ও কর্ম, সাহিত্য- দর্শন, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবিকতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গতকাল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল ইউনিক একাডেমী মিলনায়তনে পাঠচক্র, আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| বইপড়া, সাহিত্য চর্চা এবং জ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ‘অনিমা- রথীন্দ্র স্মৃতি পাঠাগার’ এই আয়োজন করে| এতে সহযোগিতা করে গ্লোবাল ইউনিক একাডেমী ও উৎস খেলাঘর আসর, কুমিল্লা| অনিমা- রথীন্দ্র স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্লোবাল ইউনিক একাডেমীর অধ্যক্ষ উত্তম বহ্নি সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন| জাতীয় কবির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে নিবন্ধ উপস্থাপন করেন পাঠাগারের সদস্য- কুমিল্লা জিলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র দেবোত্তম বহ্নি সেন| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও সাহিত্যিক- ব্রাহ্মণপাড়া আব্দুল মতিন খসরু মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস| বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী- সাহিত্যপ্রেমী মোঃ জাহাঙ্গীর আলম হাজারী, অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, সোনালী ব্যাংক জাঙ্গালীয়া শাখার পিন্সিপাল অফিসার অর্পণ পাল|
অনুষ্ঠান সঞ্চালনা করেন- প্রভাষক মালবিকা দে| অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নজরুলের জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| এতে প্রথম হয়- খন্দকার চাঁদনী, দ্বিতীয়-অয়ন সরকার এবং তৃতীয়-ইমালা হাসান| আয়োজকরা জানান, এ ধরনের পাঠচক্র, আলোচনা, প্রতিযোগিতা আগামীতেও ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্...
আয়েশা আক্তারকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাস...
তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা...
এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্...
মো.জাকির হোসেনকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অ...
মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিব...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমালদ্বীপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজ...
ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার...