প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2026, 10:11 AM
ব্রাহ্মণপাড়ায় ১৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫টি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. সোহেল (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল উপজেলার নাল্লা গ্রামের (নাল্লা আড়াই বাড়ি) আবুল হোসেনের ছেলে। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে মোট পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত তাকে সাজা দিয়েছেন। একটি মামলায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। অপর মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এর মধ্যে ব্রাহ্মণপাড়া থানার ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর দায়ের করা ডাকাতি-সংক্রান্ত চুরাই মাল গ্রহণ-সংক্রান্ত মামলায় তার সাজা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার সোহেল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থাকা পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে দুটি সাজা পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...