প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:03 AM
ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি ফাহিম কেন্দ্রীয় সভাপতি
সজিব মাহমুদ
¯ে^চ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (২০২৬ু২৭)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান ফাহিম| শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত কেন্দ্রীয় কমিটির তালিকায় তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়|
তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগ (২০১৯-২০ সেশন)-এর শিক্ষার্থী| শিক্ষাজীবনে তিনি ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি এবং বাঁধনের সাবেক জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন|
দীর্ঘদিন ধরে ¯ে^চ্ছায় রক্তদান, মানবিক সেবা এবং সংগঠন পরিচালনায় অসামান্য অবদান রাখার ¯^ীকৃতি¯^রূপ দেশের অন্যতম বৃহৎ ¯ে^চ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি| তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের কৃতী সন্তান|
বাঁধনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়ে মো. হাবিবুর রহমান ফাহিম জানান, বাঁধন আমার কাছে কেবল একটি সংগঠন নয়, এটি আমার অনার্স জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং আমার দ্বিতীয় পরিবার| অনার্স জীবনের শুরু থেকে যে পথচলা শুরু হয়েছিল, আজ সেই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের এবং আবেগপূর্ণ একটি মুহূর্ত|
নিঃ¯^ার্থ রক্তদান এবং মানবতার সেবায় কাজ করার যে ব্রত নিয়ে এই সংগঠনের সাথে যুক্ত হয়েছিলাম, আজ সেই সংগঠনের অভিভাবক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া এক বিশাল দায়িত্ব| আমার এই যাত্রায় যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই|
বাঁধনের উপদেষ্টা অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল আজিজ বলেন, ফাহিম ভিক্টোরিয়া কলেজের সাবেক সভাপতি ছিলো| সে যোগ্য এবং আন্তরিক সংগঠক| তার এই অর্জনে ভিক্টোরিয়া কলেজে এবং বাঁধন পরিবার আনন্দিত|
তার এই অর্জনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বাঁধনের বর্তমান ও সাবেক সদস্য এবং শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন|
একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ মূলমন্ত্রে ¯ে^চ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরের লক্ষ্যে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে বাঁধন| বর্তমানে দেশের ৬১টি জেলায় ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৬টি জোন, ১৫০টি ইউনিট ও ১৪টি পরিবারের মাধ্যমে বাঁধন তাদের কার্যক্রম পরিচালনা করছে| ২০০৬ সালে ভিক্টোরিয়া কলেজ বাঁধন ইউনিট কার্যক্রম শুরু করে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...