প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2026, 10:10 AM
ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও মুন্নী ইসলাম বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ, অবৈধ ড্রেজার ব্যবহার ও অপরাধপ্রবণতা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। কোনো অনিয়ম বা অপরাধের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে সীমান্ত এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সভায় সড়কে যানজট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার বন্ধ এবং সীমান্ত এলাকায় মাদক ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলার অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূঁইয়া, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক রিমা আক্তার এবং গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মো. রমজান আলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া শশীদল ও সালদা নদী বিওপির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...