প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Jul 2026, 8:26 PM
শেষ ষোলোর লড়াই শুরু, কে কার মুখোমুখি, কোন ম্যাচ কখন
এফএনএস স্পোর্টস:
২০২৬ ফিফা বিশ^কাপের শেষ বত্রিশের রোমাঞ্চকর পর্ব শেষ হয়েছে| জার্মানি ও নেদারল্যান্ডসের মতো পরাশক্তির বিদায়, প্যারাগুয়ের চমক, আর্জেন্টিনার কঠিন পরীক্ষা এবং বেলজিয়ামের অবিশ^াস্য প্রত্যাবর্তনের পর চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লাইনআপ| এখন শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই, যেখানে প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার|
শেষ বত্রিশের সবচেয়ে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে| টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা| একইভাবে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে আলোচনায় এসেছে মরক্কো|
বিশ^চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শেষ ষোলোয় উঠতে বেশ ঘাম ঝরাতে হয়েছে| অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়ে তারা টিকে থাকে| পর্তুগালও ক্রোয়েশিয়াকে কঠিন লড়াইয়ে হারিয়ে পরের ধাপে ওঠে| জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নেয় ব্রাজিল| ডিআর কঙ্গোর বিপক্ষে কষ্টের জয় পেয়েছে ইংল্যান্ড|
আরেকটি নাটকীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২,০ গোলে পিছিয়ে থেকেও ৩,২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম| ঘানাকে হারিয়ে লাতিন আমেরিকার চতুর্থ প্রতিনিধি হিসেবে শেষ ষোলোয় উঠেছে কল¤ি^য়া| অন্যদিকে সুইডেনকে বড় ব্যবধানে হারিয়েছে ফ্রান্স, অস্ট্রিয়ার বিপক্ষে ¯^স্তির জয় পেয়েছে স্পেন| অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেও বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়েছে যুক্তরাষ্ট্র|
এবারের টুর্নামেন্টে ইতিহাস গড়েছে কানাডা, নরওয়ে, মিসর ও সুইজারল্যান্ড| চার দলই নিজেদের পারফরম্যান্সে জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়|
বাংলাদেশ সময় অনুযায়ী শেষ ষোলোর সূচি ইতোমধ্যে নির্ধারণ হয়েছে| শনিবার (৪ জুলাই) রাত ১১টায় কানাডার মুখোমুখি হবে মরক্কো| রোববার (৫ জুলাই) রাত ৩টায় মাঠে নামবে প্যারাগুয়ে ও ফ্রান্স|
৬ জুলাই রাত ২টায় ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে| একই দিন সকাল ৬টায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড|
৭ জুলাই রাত ১টায় হবে পর্তুগাল ও স্পেনের বহুল প্রতীক্ষিত লড়াই| একই দিন সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম| রাত ১০টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও মিসর|
৮ জুলাই রাত ২টায় সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলোর সব লড়াই| এরপর একদিন বিরতি দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...