...
শিরোনাম
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি ⁜ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ ⁜ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে- ⁜ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত ⁜ কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭ ⁜ কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া ⁜ লাকসামে পিএফজির কার্যক্রম পরিদর্শনে এসে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা ⁜ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান ⁜ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। ⁜ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ ⁜ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা ⁜ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ ⁜ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা ⁜ কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট ⁜ কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ⁜ দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ ⁜ নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2026, 8:30 AM

...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে- News Image
নিজস্ব প্রতিবেদক

মালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে চার লাখ টাকা দাবি এবং শেষ পর্যন্ত তৃতীয় এক ব্যক্তির ব্যাংক হিসাবে সেই টাকা জমা নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার সুয়াগাজি চেকপোস্টে দায়িত্ব পালনকারী বন কর্মকর্তা মো. নাজমুল হোসেনের বিরুদ্ধে। চট্টগ্রামের এক ফার্নিচার ব্যবসায়ীর করা এমন বিস্ফোরক অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মুল অভিযুক্তের পাশাপাশি সুয়াগাজি ফরেস্ট গার্ড আবুল কালাম বাবুল ও শাহ আলমের সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন তিনি।
 

ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজ টিম্বার অ্যান্ড ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী সিরাজুদ্দৌলার দাবি, তাঁর মালিকানাধীন মালবাহী ট্রাক আটক করে আড়াই লাখ টাকার মালামালসহ গাড়িটি জব্দের ভয় দেখিয়ে চার লাখ টাকা আদায় করা হয়। ঘটনার প্রতিকার চেয়ে গত ১৫ নভেম্বর চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী। পাশাপাশি ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


গত ২২ নভেম্বর রবিবার বার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরে নিজের সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনার বর্ণনা দেন ব্যবসায়ী সিরাজুদ্দৌলা।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে সিরাজুদ্দৌলা জানান, গত ৫ অক্টোবর সকাল ৮টার দিকে তাঁর মালিকানাধীন চট্ট মেট্রো-গ-১২-৮৪৭৪ নম্বরের একটি মালবাহী ট্রাক চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রাকটিতে আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের ফার্নিচার ও অন্যান্য মালামাল ছিল। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ট্রাকটি কুমিল্লার সুয়াগাজি এলাকা অতিক্রম করার সময় সেখানে দায়িত্বে থাকা বন কর্মকর্তা মো. নাজমুল হোসেন এবং তাঁর সঙ্গে থাকা দুই বনপ্রহরী আবুল কালাম ও শাহ আলম ট্রাকটি আটক করেন বলে অভিযোগ করেন তিনি।


ব্যবসায়ীর দাবি, ট্রাক আটকের খবর পেয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে বিভিন্ন মামলায় জড়ানো এবং মালামালসহ ট্রাকটি জব্দ করে বিভাগীয় কার্যালয়ে জমা দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে জানানো হয়, ১০ মিনিটের মধ্যে চার লাখ টাকা দিতে পারলে ট্রাক ছেড়ে দেওয়া হবে, অন্যথায় গাড়িটি আটকই থাকবে।


এমন পরিস্থিতিতে ব্যবসায়িক ক্ষতি ও মালামাল আটকে যাওয়ার আশঙ্কায় তিনি চরম বিপাকে পড়েন। একদিকে মালামালসহ ট্রাক আটকে থাকার ভয়, অন্যদিকে মামলা ও হয়রানির আশঙ্কা, সব মিলিয়ে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত অভিযুক্তদের কথামতো টাকা পাঠাতে বাধ্য হন তিনি।


সিরাজুদ্দৌলার অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রহস্যজনক দিক হলো, চার লাখ টাকা কোনো সরকারি কোষাগার কিংবা বন বিভাগের নির্ধারিত হিসাবে জমা না নিয়ে আমিনা ফেরদৌস নামের এক নারীর ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১০৩২০০৬৩৩৫০১৫ নম্বর ব্যাংক হিসাবে জমা দিতে বলা হয়। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তদের নির্দেশনা অনুযায়ী ওই ব্যাংক হিসাবে চার লাখ টাকা জমা দেওয়ার পরই তাঁর মালবাহী ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।


একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কী কারণে একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি করবেন এবং কেন সেই টাকা সরকারি হিসাবের পরিবর্তে তৃতীয় এক নারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দিতে বলা হলো এমন প্রশ্নই এখন সামনে এসেছে।

ব্যবসায়ীর অভিযোগ, পুরো ঘটনাটি শুধু ট্রাক আটকে টাকা আদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; পরবর্তী সময়ে টাকা লেনদেনের বিষয়টি আড়াল করারও চেষ্টা করা হয়।

সিরাজুদ্দৌলার দাবি, চার লাখ টাকা নেওয়ার পর অভিযোগের বিষয়টি ধামাচাপা দিতে তাঁকে টাকা ফেরত দেওয়ার কথা বলে আবারও ডেকে নেওয়া হয়। সেখানে ব্যাংক হিসাবের মালিক আমিনা ফেরদৌসের সঙ্গে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আপসনামা করা হয়। ওই আপসনামায় টাকা বুঝে পেয়েছেন মর্মে তাঁকে স্বাক্ষর দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ব্যবসায়ীর প্রশ্ন, যদি চার লাখ টাকা বৈধ কোনো সরকারি জরিমানা বা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হয়ে থাকে, তাহলে তা ব্যক্তিগত ব্যাংক হিসাবে নেওয়ার প্রয়োজন হলো কেন? আর টাকা ফেরত দেওয়ার কথা বলে পুনরায় ডেকে নিয়ে আপসনামা করারই বা প্রয়োজন পড়ল কেন?
তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে মূল টাকা লেনদেনের অভিযোগ আড়াল করার চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে ব্যাংক লেনদেনের তথ্য, স্ট্যাম্পে করা আপসনামা এবং সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করা জরুরি।

সংবাদ সম্মেলনে সিরাজুদ্দৌলা বলেন, একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত চান। একই সঙ্গে অভিযুক্ত বন কর্মকর্তা নাজমুল হোসেন, বনপ্রহরী আবুল কালাম বাবুল ও শাহ আলমের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান।
বিশেষ করে আমিনা ফেরদৌসের ব্যাংক হিসাবটি কার নির্দেশে ব্যবহার করা হয়েছে, চার লাখ টাকা জমা হওয়ার পর সেই অর্থ কোথায় স্থানান্তর হয়েছে এবং সংশ্লিষ্টদের মধ্যে কোনো আর্থিক যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এবিষয়ে জানতে কুমিল্লা সুয়াগাজির অতিরিক্ত দায়িত্বে থাকা বন কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, যেই ব্যবসায়ী আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা। ইতিমধ্যে তাঁর দুইটি গাড়ি জব্দ আছে শুধু এই মাসেই। আমি তাঁর সাথে কোন রকম অবৈধ লেনদেন করি নাই এবং সে যেই মহিলার একাউন্টের কথা বলছে ওই মহিলার সাথে আমার কোন রকমের সম্পর্ক নাই, আমি তাকে চিনিও না। সে আমার নামে দুদকে এবং আমার উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিয়েছে। এছাড়াও এপর্যন্ত প্রায় ১০০ টি মিডিয়াতে এই বিষয়টা নিয়ে নিউজ হয়েছে। আমার উর্ধ্বতন কর্মকতারা তদন্ত করে আমার বিরুদ্ধে কোন অভিযোগের সত্যতা পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নিবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :‎‎আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...

কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...

আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...

দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন  কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্...

মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...

কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...

মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...

কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...

ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পর...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জেলার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
➤ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
➤ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে-
➤ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
➤ কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
➤ কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া
➤ লাকসামে পিএফজির কার্যক্রম পরিদর্শনে এসে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা
➤ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান
➤ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
➤ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫
➤ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা
➤ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ
➤ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা
➤ কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট
➤ কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ
➤ দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ
➤ নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir