প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 3 Jul 2026, 8:36 PM
প্রেক্ষাগৃহে আসছে অপুর ‘শিকার’
বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে বড় পর্দার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ^াস অভিনীত ‘শিকার’| নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসেই সীমান্ত এলাকার থ্রিলার গল্প নিয়ে ˆতরি এই সিনেমার শুটিং শুরু হচ্ছে| প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত মার্চে শুটিংয়ের কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় সময় কিছুটা পিছিয়েছে বলে নির্মাতা জানিয়েছেন| জানা গেছে, এই প্রোজেক্ট নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়| এরপর সিনেমা বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়| এই সিনেমার সিংহভাগ দৃশ্যধারণ হবে নেপালে| ছবির বাজেট, গল্প ও কাস্টিংয়ের ব্যাপ্তি বিবেচনা করেই এটিকে বড় পর্দায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে| আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এই সিনেমায় অপু বিশ^াসকে একটি গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে| এতে তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশ| শুটিং শুরুর আগেই সিনেমার গানের রেকর্ডিংয়ের কাজ গুছিয়ে নেওয়া হয়েছে| কবির বকুলের কথায় ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের একটি ˆদ্বত গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান&সি| গানটির সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই| এছাড়া আকাশ মাহমুদের সুর ও কণ্ঠে আরও একটি বিরহ ঘরানার গান থাকছে এই চলচ্চিত্রে| আরও জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পুরো ইউনিটের নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...