প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2026, 1:10 AM
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুলে বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও সূচনা বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ কবির আহমেদ।
এ সময় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ, সাংবাদিক মো. আনোয়ারুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক পারভীন আক্তার সুমি, মাহবুবুর রহমান, ফেরদৌসী আক্তার, বাবুল হোসেন, রেনুয়ারা বেগম, শাহপরান, জাকির হোসেন, আফিয়া আক্তার, ফারুক আহাম্মদ, হালিমা আক্তারসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিও বিকশিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
অভিভাবক সমাবেশ শেষে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...