প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2026, 1:08 AM
লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত
আবুল কালাম আজাদ
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে নতুন সবুজায়ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২৯জুন) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়।
এরই অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আউয়াল পাটোয়ারী,স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াস আলী, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমানসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে আয়োজকগণ আগত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন -বর্তমান সরকারের চলমান বৃক্ষ রোপণ কর্মসূচি আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ উপলক্ষ্যে লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...