মাঠের সব পজিশনে দাপট দেখালেও ইংল্যান্ডের মুখে হাসিটা ছিল না। থাকবে কি করে? ফোঁটে হাসি থাকার জন্য যা দরকার সেই ‘সোনার হরিণ’ খ্যাত গোলের দেখাই তো পায়নি ‘থ্রি লায়নরা’।বিপরীতে ইংল্যান্ডকে রুখে দিয়েছে ২১ শতাংশ বল পজিশন নিয়ে খেলা ঘানা। গোল শূন্যে ড্র হয়েছে ম্যাচ। তবে এক পয়েন্ট আদায় করে নেওয়া আফ্রিকান দলটি জয় পাওয়ার মতো উদযাপন করছে।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Jun 2026, 8:49 AM
ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
এ ড্রয়ে নকআউটে যাওয়ার পথটা সহজ হয়েছে বলেই হয়তো এমন আনন্দ ঘানার।দুই দলের পয়েন্ট অবশ্য সমান ৪। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এল’ গ্রুপে শীর্ষে ইংল্যান্ডই।
ঘানার ২ শটের বিপরীতে বোস্টনে আজ ১৯ শট নিয়েছে ইংল্যান্ড। তবুও ঘানার রক্ষণভাগ ও গোলরক্ষকের কাছে পরাস্ত হয়েছেন হ্যারি কেইন-বুকায়ো সাকারা।জয় পাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ এসেছিল ম্যাচের শেষ মুহূর্তে।
তবে ম্যাচের ৮৬ মিনিটে যেভাবে সুযোগটা মিস করলেন কেইন, তা এক কথায় অবিশ্বাস্য। ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ দূরত্বে গোল করার সুযোগ পেয়েও বাঁ পায়ে বারের ওপর দিয়ে শট মারলেন ইংল্যান্ডের অধিনায়ক। কেইন এমন সুযোগ পাওয়ার আগে অবশ্য ভাগ্যেকেও পাশে পায়নি ইংলিশরা। নিকো ও’রাইলির হেডটা যে বারে লেগে ফিরে আসে।তার আগে দুর্দান্ত এক সেভ দিয়ে ঘানাকে হার থেকে বাঁচান বেঞ্জামিন আসারে। ৮৫ মিনিটে সাকার বাঁকানো শটটা জাল খুঁজে নেওয়ার আগ মুহূর্তে ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ দেন ঘানার গোলরক্ষক। এর আগে প্রথমার্ধের খেলা বিবর্ণে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নগরীর 6নং ওয়ার্ডে মাদকের ভয়াভয় আখরা
আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীর ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার ও শুভপুর এলাকার বিস্তীর্ণ জনপদজুড়ে ভয়াবহ...
পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেমিস...
দেবিদ্বারে এসএসসি পরীক্ষার বোর্ড খাতা দেখছেন পরীক্ষার্থী
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা...
কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপস...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা জেলাায় ১০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে...
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে কুম...
"আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাহ্মণপাড়ায় বিএনপি-যু...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাক...