...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2026, 8:48 AM

...
দাউদকান্দিতে অপমৃত্যুকে কেন্দ্র করে চাদা দাবি বসতবাড়ি দখল ও লুটপাটের অভিযোগ News Image
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামে একটি অপমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতবাড়ি দখল, মালামাল লুটপাট এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। 
 ভুক্তভোগী আনোয়ার হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে আসামিদের ভয়ে এলাকা ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছেন। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গাউড়া গ্রামের মৃত মহাসিন মিয়ার ছেলে রাজিব মিয়া মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহের জের ধরে গত বছরে ( ২০২৫)  ১৩ আগষ্ট  তারিখে রাত ১১টায় একটি ভবনের ষষ্ঠ তলায় রাজিব তার নিজ কক্ষে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। 
এই অপমৃত্যুকে পুঁজি করে গ্রামের বাসিন্দা মহাসিন মিয়ার স্ত্রী নাছিমা আক্তার ও তার সহযোগীরা আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং ভয়ভীতি প্রদর্শন শুরু করেন। অভিযোগ রয়েছে, রাজিব মিয়া জীবিত থাকাকালীন সময়ে আনোয়ার হোসেনের কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দাবির ঘটনায় আনোয়ার হোসেন এবং আনোয়ার হোসেনের স্ত্রী ২০২৫ সালের ১০ মে  দাউদকান্দি মডেল থানায় প্রথমে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযোগের এসডিআর নম্বর ১৪৪৭। পরবর্তী অভিযোগের  ১৪-০৮-২০২৫। 
 বসতবাড়ি দখল ও লুটপাট: গত ১৪ আগস্ট ২০২৫ তারিখ বিকেল পাঁচটার দিকে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রবিন মিয়া, নাছিমা আক্তার, কুদ্দুছ মিয়া ও তাঁর ভাতিজার ভাগিনা কবির হোসেন গংসহ একদল দুষ্কৃতকারী আনোয়ার হোসেনের তালাবন্ধ বাড়িতে হামলা চালায়। তারা কেচি গেট ও রুমের পাচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদেরকে মারধর করে জিম্মি করে স্বর্ণালংকার,বসত ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে তারা পুরো বাড়িটি অবৈধভাবে দখল করে নেয় এবং বাড়ি ছাড়ার বিনিময়ে নাছিমা গং বাহিনী বর্তমানে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করছেন।
আইনি পদক্ষেপ ও বর্তমান অবস্থা: আনোয়ার হোসেন তাঁর এবং তাঁর ছেলের নামে ক্রয়কৃত জমিতে (পেন্নাই মৌজা, বিএস খতিয়ান নং- ২৪২১ ও ৩৩২৫, হাল দাগ নং- ৮৫৪৬) দ্বিতীয় তলার নির্মিত বাড়িটি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে (সিআর- ১৬৭/২৫, পিআর-৯৭/২৫ এবং সিআর-৮২২/২৫)। তবে আনোয়ার মামলা করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেনকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর বক্তব্য: ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, "আমার নিজের কষ্টার্জিত টাকায় কেনা এবং গড়া বাড়ি আজ সন্ত্রাসীদের দখলে। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদে মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে। বর্তমানে আমি পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।” এই ঘটনায় আনোয়ার হোসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং তার পৈত্রিক ভিটা ও বসতবাড়ি উদ্ধারের দাবি জানিয়েছেন। আনোয়ার হোসেন বাড়িটি ক্রয় করে প্রায় দুই বছর যাবত বসবাস করছিলেন। তবে এই বাড়ির মূল চক্রান্ত কারী ৮নং বিবিদী কবির হোসেন, মামলা নং ১৬৭/২৫। তার বিরুদ্ধে ইসলামি ব্যাংকের চেক জালিয়াতি দূনীতি করার একাধিক মামলা রয়েছে। তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে। পরস্পর জানা যায় আনোয়ার হোসেনের ভাতিজা রাজিবকে জিম্মি করে, কে বা কারা  টাকা না দিয়েই, তিন শত টাকার অলিখিত স্ট্যাম্পে, দশ লক্ষ ( ১০,০০,০০০/-)  টাকার স্বাক্ষর নিয়েছেন। আর এ কারনেই রাজিব স্ট্যাম্পে স্বাক্ষরকারী ব্যক্তিকে টাকা না দিতে পারায়, তাদের চাপে পরে নিজে ফাঁসি দিয়ে আত্নহত্যা করেছেন। আরো জানা যায় কবির গং বাহিনি আনোয়ার হোসেনের বাড়ি দখল করার সময় চাদা না দেওয়ায় তার এবং তার স্ত্রীর কাছ থেকে তিন শত টাকার অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়াছেন। পরবর্তীতে আনোয়ার হোসেন কবির গং এর বিরুদ্ধে মামলা করায় পিবিআই তদন্ত করে ঐ অলিখিত স্ট্যাম্প আনোয়ার হোসেনকে উদ্ধার করে দেন। কবির বাহিনির বর্তমান কাজ হলো মানুষকে চক্রান্ত মধ্যে ফেলে ব্লেকমেইল করে তার কাছ থেকে টাকা আদায় করা। আর জমির কাগজ পত্র দুই নম্বর বানিয়ে টাকা কামাই করা, এই হলো মূল বিষয়।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir