প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jun 2026, 8:33 AM
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যাক্তির কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবিসহ তিন ব্যাক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার চান্দলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফারুক হোসেনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক এএসআই মো. মুছা ও মো. কামরুজ্জামানসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন, উপজেলার মাধবপুর ইউনিয়নের মনগোছ গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৯), ওই ইউনিয়নের উত্তর চান্দলা গ্রামের মৃত সুরুজ মিঞার ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫) ও চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে মো. মাঈন উদ্দিন (৩৩)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার চান্দলা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন জায়গায় তদারকির পাশাপাশি মো. জুয়েল মিয়া ও সিরাজুল ইসলামকে ৩ মাস এবং মাঈন উদ্দিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এছাড়া তাদের প্রত্যাককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...