প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jun 2026, 8:33 AM
মাদকের গডফাদারদের রেহাই নয়, আসছে আরও কঠোর আইন
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।
মাদকের বিস্তার রোধে সরকার আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমান।
গতকাল শনিবার (২০ জুন) দুপুরে কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চবিদ্যালয় মাঠে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ল্যাব উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন
আমরা মাত্র তিন মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। ইতোমধ্যে মাদকের সঙ্গে জড়িত অনেক প্রভাবশালী ব্যক্তি ও গডফাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার কারণে কেউ কেউ জামিনে মুক্তি পেয়েছেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আইন সংশোধন ও আরও কঠোর করা হবে। তখন আপনারা এর বাস্তব ফলাফল দেখতে পাবেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। কসবা-আখাউড়া অঞ্চলে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন মেহভীন রহমান ও মোঃ আশফাক জামিল রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী সহ এলকার গণ্যমাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...