প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:39 AM
মুরাদনগরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান, লাখ টাকা জরিমানা
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। সোমবার বিকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সুরানন্দী গ্রামে এই অভিযান পরিচালনা করে লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
জানা যায়, সুরানন্দী গ্রামের বিলে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে একটি মহল। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় অবৈধভাবে মাটির উত্তোলনের দায়ে বালুমাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরো দুইটি স্থান হতে দুইটি ড্রেজার ও প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলে জমি ধ্বংসের পাশাপাশি পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। তাই এসব কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের কারণে এলাকার কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় কৃষকের চাষ করার প্রয়োজনীয় জমিও থাকবে না। প্রশাসনের এই পদক্ষেপে প্রশংসনীয়। "জনসেবায় প্রশাসন"—এই নীতিকে সামনে রেখে মুরাদনগর উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করেন স্থানীয়রা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...