...
শিরোনাম
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে? ⁜ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ⁜ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন ⁜ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী ⁜ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ⁜ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ ⁜ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা ⁜ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন ⁜ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা ⁜ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার। ⁜ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা ⁜ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ⁜ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত ⁜ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2026, 7:55 AM

...
কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত News Image
প্রেসবিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে প্রত্যেক দায়িত্বশীলকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সামনে রেখে সৎ, দক্ষ ও জনমুখী নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় নগরীর ইবনে তাইমিয়া কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি সেলিম উদ্দিন বলেন, বর্তমান সময়ে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেক দায়িত্বশীলকে আত্মশুদ্ধি, আল্লাহভীতি, দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইসলামী মূল্যবোধের আলোকে নিজেদের গড়ে তোলার পাশাপাশি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আন্তরিক ভূমিকা রাখতে হবে। ইউনিট সভাপতিদের দায়িত্বকে আমানত হিসেবে বিবেচনা করে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের জন্য কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। দলীয় কর্মসূচির পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। মতপার্থক্য ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধৈর্য, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা ড. আবুল কালাম আজাদ বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন এবং নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুন।
সম্মেলনে মহানগরীর বিভিন্ন ইউনিটের সভাপতি ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ইসলামী সংগীত পরিবেশন করে ইতিবৃত্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...

ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...

আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...

কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...

মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...

কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...

সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...

মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...

মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
➤ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
➤ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
➤ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
➤ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
➤ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা
➤ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ
➤ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা
➤ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন
➤ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা
➤ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার।
➤ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা
➤ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা
➤ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
➤ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত
➤ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir