প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2026, 7:54 AM
রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার
সংবাদ বিজ্ঞপ্তি।
সামাজিক সাংস্কৃতিক সংস্থা রংধনু'র আয়োজনে সাংগঠনিক কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ফলাহার অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (১৯ জুন) নগরীর গ্র্যান্ড ক্যাসেল হোটেল এন্ড রেষ্টুরেন্ট মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন থিওসফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের সাধারণ সম্পাদক চন্দন দাস, ব্যবসায়ী ও সংস্কৃতি অনুরাগী গোলাম কিবরিয়া সুমন। কর্মশালা সঞ্চালনা করেন রঙধনু'র সাবেক সভাপতি আবুল খায়ের টিটু। সভাপতিত্ব করেন রঙধনুর সভাপতি মনির হোসেন।
অনুষ্ঠানের শেষপর্বে আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা শাখার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অতিথিরা মৌসুমী ফলাহার করেন৷
উপস্থিত ছিলেন সভাপতি-মনির হোসেন, সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি- সালেহ আহমেদ সুমন, রাকিবুল হাসান জুয়েল, শাহাদাৎ হোসেন মাছুম, আতাউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক- মোশারফ হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক- সাব্বির আহম্মেদ, পাঠাগার সম্পাদক-রাহাত রহমান জেনু, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, আসাদুর রহমান, এরশাদুল হকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সামাজিক সাংস্কৃতিক সংস্থা রঙধনু ২০১৩ সালের ১৪ এপ্রিল নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ এলাকা থেকে শুরু হয়। সংস্কৃতি-সংষ্কার দূর করিবে অন্ধকার এ স্লোগানে কাজ করছে রঙধনু।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...