প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 10:34 AM
ভিক্টোরিয়া কলেজের আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীকে হত্যার হুমকি শিক্ষকের, অডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আবু সুফিয়ান নামের এক শিক্ষার্থীকে মুঠোফোনে মেরে ফেলার হুমকি দিয়েছেন ড. মো. আবদুল কুদ্দুস নামের এক শিক্ষক। এ ঘটনার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে কুমিল্লা জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন।
এর আগে রবিবার (২০ জুলাই) রাতে শিক্ষার্থী আবু সুফিয়ানকে ফোনে হুমকি দেন শিক্ষক ড. মো. আবদুল কুদ্দুস। অভিযুক্ত ড. মো. আবদুল কুদ্দুস কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী আবু সুফিয়ান ওই কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ওই কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে বাংলাদেশ বেতার ও এনটিভিতে কাজ করছেন। সোমবার (২১ জুলাই) রাতে ৩৯ সেকেন্ডের একটি অডিও কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এই নিয়ে জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।
ভাইরাল হওয়া কলরেকর্ডটিতে দুজনের কথোপকথন শোনা যায়। শুরুতে আবু সুফিয়াকে বলতে শোনা যায় আপনি স্পেসিফিকলি আমাকে অছাত্র বলছেন। আমি শুধু ওই প্রসঙ্গে বলছি। আর আপনি আমাকে ঢাকা, কুমিল্লা দুনিয়া ঘুরিয়ে নিয়ে আসছেন। এ সময় শিক্ষক আবদুল কুদ্দুসকে বলতে শোনা যায়, না না তুমি যে আমারে হুমকি দিচ্ছো, আমি চ্যালেঞ্জ করলাম, দুনিয়ায় থাকতে পারবা না তুমি। আমি কুদ্দুস, আমি বাড়ি কুমিল্লা সদরে, আমি এখানে জন্ম, এই কলেজের ছাত্র, আজকে ২১ বছর এই কলেজের টিচার। তুমি থাকতে পারবা না এই পৃথিবীতে। আমি বলে দিলাম, যাও। এ সময় আবু সুফিয়ানকে প্রশ্ন করতে শোনা যায় - কী করবেন স্যার, মেরে ফেলবেন? পরে তিনি ফোন কেটে দেন বলে জানা যায়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. মো. আব্দুল কুদ্দুস বলেন, আমাদের ভিক্টোরিয়া কলেজটাকে এই ছেলে ধ্বংস করে দিছে। সে অন্যায় করলে তাকে বিচারের আওয়তায় আনতে পারেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নিয়ে কলেজ কর্তৃপক্ষ কাজ করছেন। আমি তাকে হত্যার হুমকি দি নাই বলে সঙ্গে সঙ্গে তিনি ফোন কেটে দেন। এরপর বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
বাংলা বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, অর্থনৈতিক স্বচ্ছতা চাওয়ার কারণে কলেজ প্রশাসন আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে। শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রশিদে টাকা আদায় করা হয়। ব্যাংক রশিদে অর্থ আদায়ের খাত ভিত্তিক বিবরণ নেই। ২৮টি ব্যবসা প্রতিষ্ঠানের নামে ছাপানো ৪০ হাজার সাদা বিল-ভাউচার হিসাব রক্ষকের কক্ষে পাওয়া যায়। এ ছাড়াও কলেজের নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করার কারণে আমাকে হত্যার হুমকি দিয়েছেন আবদুল কুদ্দুস স্যার। এছাড়াও আমি সাংবাদিকতা করতে পারবো না বলে হুমকি দিয়েছেন অর্থনীতি বিভাগের মহিবুল হক স্যার। আমি এ বিষয়ে আইনি সমাধান চাই। বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত...
আর এক সপ্তাহ পরে বয়স হবে ৩৯। বেশির ভাগ ফুটবলারের ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যায় এর অনেক আগেই। কিন্ত...
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিক...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কুমিল্লা পরিণত হয়েছে ম...
নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে
আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ব্যবসা। অলিগলি থেকে শুরু করে...
লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
নিজস্ব প্রতিবেদকফজরের নামাজের পর পাশ্ববর্তী বাড়ির পুত্রবধূ ঝুমনা আক্তার বাহারকে কুপিয়ে হত্যা করেছে।...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক...
আয়েশা আক্তারকুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং ম...