প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:30 AM
কুমিল্লায় ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু| সোমবার (১৫ জুন) নগরীর ১৮ ন¤^র ওয়ার্ডে পরিচালিত এ কার্যক্রম পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন| এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ অন্যান্য কর্মকর্তারা|
পরিদর্শনকালে প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, বর্ষা মৌসুমে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কমাতে নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হচ্ছে| নাগরিকদের দুর্ভোগ লাঘব এবং নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে|
তিনি আরও জানান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমšি^তভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে| পাশাপাশি নগরবাসীকেও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি|
কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা মৌসুমজুড়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে জলাবদ্ধতা কমিয়ে নাগরিকদের ¯^স্তি নিশ্চিত করা যায়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...