প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:29 AM
সিএনজির ভাড়া ˆনরাজ্য কমাতে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে আসছে বিকল্প পরিবহন-এমপি জসিম
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কে দীর্ঘদিন ধরে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ˆনরাজ্য ও যাত্রী হয়রানির অভিযোগের মধ্যে বিকল্প পরিবহন চালুর উদ্যোগের কথা জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম|
সোমবার (১৫ জুন) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান| বিকেল পর্যন্ত পোস্টটিতে প্রায় ২ হাজার ২০০ জন প্রতিক্রিয়া জানান| পাশাপাশি এতে ৬৭০টি মন্তব্য ও ১০২টি শেয়ার হয়|
ফেসবুক পোস্টে জসিম উদ্দিন জসিম লিখেন, কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে দীর্ঘদিন ধরে যাত্রীরা এক ধরনের ‘সিঙ্গেল পয়েন্ট ডিপেন্ডেন্সি’র ভোগান্তিতে ছিলেন| সিএনজি অটোরিকশা চালকদের একক সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছিল| তবে নেতৃবৃন্দের নিরলস প্রচেষ্টায় কুমিল্লা-মিরপুর সড়কে বিকল্প হিসেবে লেগুনা পরিবহন চালুর ব্যবস্থা করা হয়েছে|
পোস্টের মন্তব্যে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ¯^াগত জানান| এমটিবি রহমান তাজ নামে একজন মন্তব্য করেন, সময়োপযোগী এ সিদ্ধান্ত বাস্তবায়নে উন্নত মানের লেগুনা সেবা নিশ্চিত করা প্রয়োজন| তিনি বলেন, সড়কের যাত্রীদের দুর্ভোগ কমাতে সাংসদ ও সংশ্লিষ্টদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার|
কাউছার আলম নামে আরেকজন মন্তব্য করেন, উদ্যোগটি কার্যকর হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষ উপকৃত হবেন|
তবে কেউ কেউ বিকল্প পরিবহন চালুর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন| মোহাম্মদ মোজ্জামেল হক নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ভাড়া ˆনরাজ্যের পাশাপাশি যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি| তাঁর মতে, সিএনজি ও লেগুনার মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ˆতরি হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে| তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন| পাশাপাশি তিনি আধুনিক বাস বা মিনিবাস সেবা চালুর বিষয়টিও বিবেচনার আহ্বান জানান|
এ বিষয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই বিকল্প পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে| যাত্রীসেবা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় আরও পদক্ষেপ নেওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...